Logo
Logo
×

Advertisement

রাজনীতি

সরকারের শুদ্ধি অভিযানে সহযোগিতা করবে যুবলীগ: পরশ

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৪ নভেম্বর ২০১৯, ০২:০৮ পিএম

সরকারের শুদ্ধি অভিযানে সহযোগিতা করবে যুবলীগ: পরশ

যুবলীগের নতুন চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। ফাইল ছবি

Advertisement

সরকারের চালানো শুদ্ধি অভিযানে যুবলীগ সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন সংগঠনটির নতুন চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। 

রোববার সকালে ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি একথা বলেন।

পরশ বলেন, এমন একটা যুবলীগ উপহার দেয়া হবে যেটা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে সংগঠিত। জননেত্রী শেখ হাসিনার দুর্নীতির বিরুদ্ধে যে জিরো টলারেন্স এটাতে যুবলীগ সব ধরনের সমর্থন দেবে। এ ব্যাপারে কাজ করবে।

যুব সমাজকে রাজনীতিতে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে যুবলীগ চেয়ারম্যান বলেন, মাদকাসক্তদের বিষয়ে কোনো রকম ছাড় দেবে না সংগঠন।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

শনিবার যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেসে সংগঠনটির নতুন চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। সংগঠনটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ ফজলে শামস পরশ। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাঈনুল হোসেন খান নিখিল।

Advertisement

যুবলীগ শুদ্ধি অভিযান

Advertisement

আরও পড়ুন

১১ দলের লংমার্চ, খুলনায় ককটেল বিস্ফোরণ

১১ দলের লংমার্চ, খুলনায় ককটেল বিস্ফোরণ

লংমার্চ থেকে জামায়াত আমিরের হুংকার

লংমার্চ থেকে জামায়াত আমিরের হুংকার

১১ দলের লংমার্চে কেন যাননি নাহিদ, জামায়াত-এনসিপির মধ্যে কী চলছে?

১১ দলের লংমার্চে কেন যাননি নাহিদ, জামায়াত-এনসিপির মধ্যে কী চলছে?

সংবিধান সংশোধন ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব নয়: রিজভী

সংবিধান সংশোধন ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব নয়: রিজভী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম