Logo
Logo
×

Advertisement

রাজনীতি

বিএনপির সাবেক হুইপ জামালকে আত্মসমর্পণের নির্দেশ

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৯, ০১:৫১ পিএম

বিএনপির সাবেক হুইপ জামালকে আত্মসমর্পণের নির্দেশ

Advertisement

দুঃস্থদের ১০ মেট্রিক টন চাল আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ সৈয়দ শহীদুল হক জামালকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত।

একইসঙ্গে দুদকের মামলা থেকে তাকে অব্যাহতি দেয়ার আদেশ কেন বাতিল করা করা হবে না- জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

বিচারিক আদালতে জামালকে দেয়া অব্যাহতির আদেশ বাতিল চেয়ে ‍দুদকের করা আবেদনের শুনানি শেষে বুধবার এ আদেশ দেন বিচারপতি মো.নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।

দুঃস্থদের চাল আত্মসাতের এ মামলায় গত ২৩ সেপ্টেম্বর বরিশালের বিভাগীয় বিশেষ জজ মো. মহসিন হকের আদালত শহীদুল হককে অব্যাহতি দেন।

এ অব্যাহতির আদেশ বাতিল চেয়ে ২৫ নভেম্বর হাইকোর্টে আবেদন করে দুদক।

আজ হাইকোর্টের আদেশের পর খুরশীদ আলম বলেন, আবেদনের শুনানি করে আদালত রুল জারির পাশাপাশি নিম্ন আদালতে তাকে আত্মসমর্পণ করতে বলেছে। আত্মসমর্পণের পর তার জামিনের বিষয়টিও বিবেচনা করতে বলা হয়েছে।

বিএনপির সাবেক হুইপ জামালসহ অন্য আসামিদের বিরুদ্ধে ২০০৯ সালের ২৫ জুন বানারীপাড়া থানায় দুঃস্থদের ১০ মেট্রিক টন চাল আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক। এ মামলায় ২০১২ সালের ১ আগস্ট সাবেক হুইপসহ দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। চলতি বছরের ২৩ সেপ্টেম্বর সাবেক হুইপকে অব্যাহতি দেন বিচারিক আদালত।

Advertisement

শহীদুল হক জামাল বিএনপি

Advertisement

আরও পড়ুন

জামায়াত নেতা আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর

জামায়াত নেতা আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর

বিমানবন্দরের ইডিকে হুমকি জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেফতার

জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেফতার

পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা

পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা

হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ

হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম