Logo
Logo
×

Advertisement

রাজনীতি

বিএনপির সিনিয়র নেতাদের পদত্যাগ চাইলেন সাবেক এমপি

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০১৯, ০৩:০৭ পিএম

বিএনপির সিনিয়র নেতাদের পদত্যাগ চাইলেন সাবেক এমপি

মেজর (অব.) মো. আখতারুজ্জামান। ফাইল ছবি

Advertisement

বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র নেতাদের পদত্যাগ দাবি করেছেন দলটির সাবেক এমপি মেজর (অব.) মো. আখতারুজ্জামান। 

বৃহস্পতিবার ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এমন দাবি করেন। 

মেজর আখতার বলেন, খালেদা জিয়াকে দুর্নীতির অপবাদ থেকে মুক্ত করতে জালিম স্বৈরাচার সরকারের কারাগার থেকে বের করে আনার জন্য দেশব্যাপী একটি দুর্বার গণআন্দোলন সৃষ্টি করতে হলে এখন যে কোনো একটি সিদ্ধান্ত নেয়া সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। 

তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে একচ্ছত্র ক্ষমতা ও এককভাবে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতাপ্রাপ্তির জন্য তারেক রহমানের সিনিয়র স্থায়ী কমিটির সব সদস্যদের অবিলম্বে পদত্যাগ করা উচিত বলে জনগণ মনে করে। 


বিএনপির সাবেক এই এমপি আরও বলেন, স্থায়ী কমিটিকে তার মেধা, অভিজ্ঞতা, বিচক্ষণতা, বুদ্ধি বিবেচনা মতো দল চালানোর সুযোগ করে দেয়ার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেবের ক্ষমতা আপাতত সাময়িক ভাবে স্থগিত করা হোক। 
‘প্রয়োজনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান অথবা কারাবন্দি চেয়ারম্যানের অনুমতি নিয়ে উনার নির্দেশ বলে দলের গঠনতন্ত্রে প্রয়োজনীয় সংশোধন আনা যেতে পারে।’

মেজর আখতার বলেন, জনগণ মনে করে এই মুহূর্থে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে থাকা সবচেয়ে বেশি জরুরি। যদি নিরাপত্তার কারণে তিনি দেশে আসতে না পারেন তাহলে দেশের ভেতরে স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে যৌথ নেতৃত্ব বা কমান্ড তৈরি করা উচিত বলে জনগণের মত। 

‘সেক্ষেত্রে চেয়ারম্যানের পদ শুন্য রেখে এবং চেয়ারম্যানের চেয়ারে একটি প্রতীক রেখে চেয়ারম্যানের সব ক্ষমতা ও দায়দায়িত্ব যৌথনেতৃত্ব পালন করবে এবং যৌথ নেতৃত্বের সব স্বিদ্ধান্ত দলের চেয়ারম্যান দেশমাতা খালেদা জিয়ার সিদ্ধান্ত হিসাবে গণ্য করে সবাই তা মান্য ও পালন করবে।’ 

তিনি আরও বলেন, দলের বর্তমান মহাদুর্যোগের সময় এই ক্রান্তিকালীন সিদ্ধান্ত নেয়া অতি জরুরি বলে জনগণ মনে করে। দুর্যোগ কেটে যাবার পর এবং দেশে শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা ফিরে এলে এবং জালিম স্বৈরাচার সরকারের পতনের পর তারেক রহমান দলের পূর্ণ চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে নিতে পারবেন।

Advertisement

বিএনপি সিনিয়র নেতা

Advertisement

আরও পড়ুন

রক্তাক্ত ২৮ অক্টোবরের নিহতদের স্মরণ করলেন বিরোধীদলীয় নেতা, দুই দিনের কর্মসূচি ঘোষণা

রক্তাক্ত ২৮ অক্টোবরের নিহতদের স্মরণ করলেন বিরোধীদলীয় নেতা, দুই দিনের কর্মসূচি ঘোষণা

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

মিষ্টির শূন্য আসনে বিএনপি এলিজার মনোনয়নপত্র জমা

মিষ্টির শূন্য আসনে বিএনপি এলিজার মনোনয়নপত্র জমা

এরশাদ ও শেখ হাসিনার আমলে সাংবাদিকদের কিনে নেওয়ার চেষ্টা হয়েছিল: রিজভী

এরশাদ ও শেখ হাসিনার আমলে সাংবাদিকদের কিনে নেওয়ার চেষ্টা হয়েছিল: রিজভী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম