Logo
Logo
×

Advertisement

রাজনীতি

দল থেকে দূষিত রক্ত বের করে দিতে হবে: ওবায়দুল কাদের

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০১৯, ০৪:০৭ পিএম

দল থেকে দূষিত রক্ত বের করে দিতে হবে: ওবায়দুল কাদের

Advertisement

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দল থেকে আজ দূষিত রক্ত বের করে দিতে হবে, দলের প্রতিটি পর্যায়ে বিশুদ্ধ রক্ত সঞ্চালন করতে হবে।

শনিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে কাউন্সিল অধিবেশনে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেছেন, সরকারের মধ্যে দলকে গুলিয়ে ফেলা যাবে না। দল যদি শক্তিশালী না হয় সরকার কোনোদিনও শক্তিশালী হবে না। শক্তিশালী সরকারের জন্য শেখ হাসিনার শক্তিশালী আওয়ামী লীগ সংগঠন অপরিহার্য। তাই আমাদের দলকে কলহ, কোন্দলমুক্ত করতে হবে।

তিনি বলেন, কিছু কিছু জায়গায় মাঝে মাঝে বিশৃঙ্খলা হয়, বিশৃঙ্খলামুক্ত করতে হবে। অপকর্মকারীদের আওয়ামী লীগে প্রবেশ নিষিদ্ধ করে দিতে হবে। আমাদের হাজার হাজার লাখ কর্মীর বিতর্কিত কোনো লোকের কোনো প্রয়োজন নেই।

‘শীতের অতিথি পাখিরা সুসময়ে আসবে, দুঃসময়ে আর থাকবে না। সেই মৌসুমী অতিথিদের আমাদের দরকার নেই।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আজকে যারা মাদক ব্যবসা করে, যারা লুটপাট করে, যারা জমি দখল করে, টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে তাদের বিরুদ্ধে শেখ হাসিনার অ্যাকশন শুরু হয়ে গেছে। অ্যাকশন শুধু ঢাকায় নয়, সারা বাংলায় চলবে। 

‘কেউ যদি মনে করেন অভিযান স্তিমিত হয়ে গেছে, তাদের ধারণা ভুল। অপকর্ম যারা করেন তারা নজরদারিতে আছে। কখন কে জালে ধরা পড়বে অপেক্ষা করুন।’ 

তিনি আরও বলেন, বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। বাংলাদেশের গণতন্ত্রকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে।

Advertisement

দল দূষিত রক্ত

Advertisement

আরও পড়ুন

জামায়াতের জান্নাতের টিকিট আর কাজে দেবে না: রাশেদ খাঁন

জামায়াতের জান্নাতের টিকিট আর কাজে দেবে না: রাশেদ খাঁন

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরলেন জামায়াতের নায়েবে আমির ডা. তাহের

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরলেন জামায়াতের নায়েবে আমির ডা. তাহের

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সন্তোষজনক: রুহুল কবির রিজভী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সন্তোষজনক: রুহুল কবির রিজভী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ভোট কারচুপির অভিযোগে বিক্ষোভের ডাক জামায়াতের

ভোট কারচুপির অভিযোগে বিক্ষোভের ডাক জামায়াতের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম