Logo
Logo
×

Advertisement

রাজনীতি

‘প্রধানমন্ত্রী বললে আমি মন্ত্রিত্ব ছেড়ে দেব’

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২০, ০৭:০২ পিএম

‘প্রধানমন্ত্রী বললে আমি মন্ত্রিত্ব ছেড়ে দেব’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফাইল ছবি

Advertisement

দলে পদ পেয়ে মন্ত্রিসভায় থাকা নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী বললে আমি মন্ত্রিত্ব ছেড়ে দেব। এটা কোনো বিষয় নয়।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

দলে পদ পেয়েছেন আওয়ামী লীগের এমন কয়েকজন নেতা মন্ত্রিসভার সদস্য, তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসতে পারে কিনা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, সেটাও প্রধানমন্ত্রী বলতে পারবেন।তিনি যেটা ভালো মনে করবেন সেটাই হবে, দ্যাট ইজ ফাইনাল। আমরা সবাই তার সিদ্ধান্ত মেনে নেব। তিনি যদি আমাকে বলেন ছেড়ে দাও, আমি ছেড়ে দেব। এটা কোনো বিষয় নয়।

সড়ক পরিবহন আইন বাস্তবায়নের অগ্রগতি প্রসঙ্গে তিনি বলেন, সড়ক পরিবহন আইন বাস্তবায়ন প্রক্রিয়ায় কিছু কিছু বিষয় সহনীয়ভাবে দেখছি, আইনের বাস্তবায়ন চলছে, আমাদের জনবলের সংকট আছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি, বর্তমান সংকট মোকাবেলায় জনবল যথেষ্ট না।

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনার বিষয়ে তিনি বলেন, বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন। যেভাবে আমেরিকা ও ইরান মুখোমুখি অবস্থানে। বিশ্বে অর্থনৈতিক মন্দার শংকা করছেন বিশ্লেষকরা। এটা তো আমরা এড়াতে পারব না। তেলের দাম বাড়লে তার প্রতিক্রিয়া বাংলাদেশেও আসবে। আমরা চাই তারা যুদ্ধ থেকে সরে আসুক এবং আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করুক।

Advertisement

প্রধানমন্ত্রী বললে আমি মন্ত্রিত্ব ছেড়ে দেব ওবায়দুল কাদের

Advertisement

আরও পড়ুন

নুসরাত আমাদের জুলাই কন্যা, পূর্ণশক্তি নিয়ে তার পাশে আছি: আবিদুল

নুসরাত আমাদের জুলাই কন্যা, পূর্ণশক্তি নিয়ে তার পাশে আছি: আবিদুল

এমপি নুসরাতের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ, পেট্রোল বোমা হামলার অভিযোগ

এমপি নুসরাতের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ, পেট্রোল বোমা হামলার অভিযোগ

নগর পুড়িলে দেবালায় এড়ায় না: নাহিদ

নগর পুড়িলে দেবালায় এড়ায় না: নাহিদ

জামায়াত আমিরের অভিভাবকসুলভ ভূমিকা রাজনীতিকে গণমুখী করেছে: সাদিক কায়েম

জামায়াত আমিরের অভিভাবকসুলভ ভূমিকা রাজনীতিকে গণমুখী করেছে: সাদিক কায়েম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম