Logo
Logo
×

Advertisement

রাজনীতি

উপনির্বাচন: বিএনপির প্রার্থী কারা জানা যাবে সন্ধ্যায়

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২০, ০২:১০ পিএম

উপনির্বাচন: বিএনপির প্রার্থী কারা জানা যাবে সন্ধ্যায়

Advertisement

ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ এই তিন আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ হবে ২১ মার্চ। ইতোমধ্যে আওয়ামী লীগ তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। আর বিএনপির মনোনয়ন কারা পাচ্ছে জানা যাবে সোমবার সন্ধ্যায়।

দলীয় সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যা সাড়ে ৬টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের সংসদীয় বোর্ডের বৈঠক হবে। ওই বৈঠকে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়া হবে। পরে ঘোষণা করা হবে তিন আসনে প্রার্থীদের নাম।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, সন্ধ্যায় বোর্ডের বৈঠক ও প্রার্থীদের সাক্ষাৎকার নেয়া হবে।

তিন আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আটজন। এর মধ্যে ঢাকা-১০ আসনে শেখ রবিউল আলম রবি একক প্রার্থী হিসেবে ফরম নিয়েছেন। এ আসনে তিনিই ধানের শীষ পেতে যাচ্ছেন। বাগেরহাট-৪ আসনে ফরম নিয়েছেন চারজন। গাইবান্ধা-৩ আসনের মনোনয়ন ফরম নিয়েছেন ডা. মাইনুল হাসান সাদিক, রফিকুল ইসলাম ও ড. মিজানুর রহমান।

Advertisement

বিএনপি

Advertisement

আরও পড়ুন

জামায়াতের জান্নাতের টিকিট আর কাজে দেবে না: রাশেদ খাঁন

জামায়াতের জান্নাতের টিকিট আর কাজে দেবে না: রাশেদ খাঁন

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরলেন জামায়াতের নায়েবে আমির ডা. তাহের

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরলেন জামায়াতের নায়েবে আমির ডা. তাহের

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সন্তোষজনক: রুহুল কবির রিজভী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সন্তোষজনক: রুহুল কবির রিজভী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ভোট কারচুপির অভিযোগে বিক্ষোভের ডাক জামায়াতের

ভোট কারচুপির অভিযোগে বিক্ষোভের ডাক জামায়াতের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম