Logo
Logo
×

Advertisement

রাজনীতি

মুজিববর্ষে সারা দেশে এক লাখ আত্মকর্মী নারী তৈরি করবে সরকার: আমু

Advertisement

Icon

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২০, ০৬:২২ পিএম

মুজিববর্ষে সারা দেশে এক লাখ আত্মকর্মী নারী তৈরি করবে সরকার: আমু

প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আমির হোসেন আমু

Advertisement

আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, মুজিববর্ষ উপলক্ষে সারা দেশে এক লাখ আত্মকর্মী নারী তৈরির বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে সরকার। কারণ নারী এগিয়ে গেলেই দেশ ও জাতি উপকৃত হবে।

তিনি বলেন অর্ধেক জনগোষ্ঠী নারীসমাজকে বাদ দিয়ে বা পাশকাটিয়ে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। এ জন্য সরকার প্রতিটি ক্ষেত্রে নারীকে ক্ষমতায়নসহ তাদের এগিয়ে নেয়ার জন্য কাজ করছে।

মঙ্গলবার দুপুরে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে হাঁস-মুরগি ও গাভী পালন বিষয়ে ২১ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু এ সব কথা বলেন।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা গ্লোবাল রুরাল এনভায়রনমেন্ট সোসাইটি-জিআরইএস এ প্রশিক্ষণের আয়োজন করে।

আমির হোসেন আমু বলেন, হাঁস-মুরগি ও গাভী যারা পালন করবে, শুধু তারাই যে উপকৃত হতে তাই নয়; দেশ উপকৃত হবে। বিদেশ থেকে যে সব গুঁড়া দুধ বাংলাদেশে আমদানি করা হয়, তা নিয়ে অনেক সময় প্রশ্ন দেখা দেয়। তাই দেশে বেশি করে গাভী পালন করলে আর দুধের ঘাটতি থাকবে না। বিদেশ থেকে আমদানিও করতে হবে না।

ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জিআরইএসের মহাসচিব মো. রাহাত খান, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান ও মহিলাবিষয়ক অধিদফতরের উপ-পরিচালক মো. আলতাফ হোসেন।

নারীর অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে টেকসই উন্নয়ন প্রশিক্ষণ প্রদান শীর্ষক কর্মসূচির আওতায় ঝালকাঠি জেলার নলছিটি, রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলার ২৪০ জন প্রান্তিক নারী এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।

আমির হোসেন আমু অনুষ্ঠানে মহিলাবিষয়ক অধিদফতরের প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

Advertisement

ঝালকাঠি

Advertisement

আরও পড়ুন

এনসিপির নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ ৩ নেতার পদাবনতি, নেপথ্যে কী

এনসিপির নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ ৩ নেতার পদাবনতি, নেপথ্যে কী

মন্ত্রী-এমপিদের কেনাকাটা অবৈধ টাকায়, তাই তারা মানুষের কষ্ট বোঝেন না: পাটওয়ারী

মন্ত্রী-এমপিদের কেনাকাটা অবৈধ টাকায়, তাই তারা মানুষের কষ্ট বোঝেন না: পাটওয়ারী

সবজি কিনতে গেলে মনে হয় মাংস কিনছি, গরু-ইলিশের কথা মানুষ ভুলে যাবে: আসিফ মাহমুদ

সবজি কিনতে গেলে মনে হয় মাংস কিনছি, গরু-ইলিশের কথা মানুষ ভুলে যাবে: আসিফ মাহমুদ

জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ হ্যাক, লেনদেনে সতর্কবার্তা

জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ হ্যাক, লেনদেনে সতর্কবার্তা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম