Logo
Logo
×

Advertisement

রাজনীতি

যুবদলের কর্মীসভায় পুলিশি হামলার নিন্দা মির্জা ফখরুলের

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১২:১৩ পিএম

যুবদলের কর্মীসভায় পুলিশি হামলার নিন্দা মির্জা ফখরুলের

Advertisement

পটুয়াখালীর দশমিনায় যুবদলের কর্মীসভায় পুলিশের হামলা ও নেতাকর্মীদের গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, মঙ্গলবার পটুয়াখালীর দশমিনায় যুবদলের কর্মীসভায় পুলিশি হামলায় যুবদল কেন্দ্রীয় সহ-সভাপতি আজিজুল হাকিম আরজু, সহ-সভাপতি ও বিএম বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক জিএস অ্যাডভোকেট আক্তারুজ্জামান শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হোসেন, সহ-সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, মনিরুল ইসলাম লিটন, সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, অ্যাডভোকেট পারভেজ আকন বিপ্লব, পটুয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তৌফিক আলী খান কবির, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমি, জেলা যুবদলের সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গাজী আশফাকুর রহমান বিপ্লবসহ অন্তত ৫০ জন নেতা-কর্মীকে গ্রেফতার এবং বেশ কয়েকজন নেতা-কর্মীকে পিটিয়ে আহত করার ন্যাক্কারজনক ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

মির্জা ফখরুল অবিলম্বে গ্রেফতার হওয়া নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি ও পুলিশি হামলায় আহত নেতা-কর্মীদের সুস্থতা কামনা করেন।

উল্লেখ্য, খালেদা জিয়ার মুক্তির দাবিতে মঙ্গলবার দশমিনায় যুবলীগের কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন। গ্রেফতার করা হয় বেশ কয়েকজন যুবদল নেতাকর্মীকে।

Advertisement

বিএনপি

Advertisement

আরও পড়ুন

যে পাপ করেছি, তার মাসুল এখন দিতে হচ্ছে: রুমিন ফারহানা

যে পাপ করেছি, তার মাসুল এখন দিতে হচ্ছে: রুমিন ফারহানা

প্রধানমন্ত্রী আমাকে পদত্যাগের নির্দেশ দিয়ে সেরা পরামর্শটি দিয়েছিলেন: ইশরাক

প্রধানমন্ত্রী আমাকে পদত্যাগের নির্দেশ দিয়ে সেরা পরামর্শটি দিয়েছিলেন: ইশরাক

সংখ্যালঘু নির্যাতন ও ধর্মীয় উগ্রবাদ আ.লীগের রাষ্ট্রীয় মদদে সাজানো ছিল: হাসনাত

সংখ্যালঘু নির্যাতন ও ধর্মীয় উগ্রবাদ আ.লীগের রাষ্ট্রীয় মদদে সাজানো ছিল: হাসনাত

ইশরাক ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে এসেছেন, অভিজ্ঞতা কম: নিলোফার মনি

ইশরাক ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে এসেছেন, অভিজ্ঞতা কম: নিলোফার মনি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম