Logo
Logo
×

Advertisement

রাজনীতি

ভিড় সামালাতে হিমশিম খাচ্ছেন মির্জা ফখরুল-সোহেলরা

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৫ মার্চ ২০২০, ০৪:০০ পিএম

ভিড় সামালাতে হিমশিম খাচ্ছেন মির্জা ফখরুল-সোহেলরা

খালেদা জিয়া। ফাইল ছবি

Advertisement

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রহণ করতে দলটির নেতাকর্মীরা ভিড় করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে। সেখানে ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছেন নিরাপত্তাকর্মীরা। বিএনপির সিনিয়র নেতারাও ভিড় সামাল দিতে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। তারা চেষ্টা করছে কর্মীদের সরিয়ে এনে পরিস্থিতি সামাল দিতে।

বুধবার বিকাল ৩ টা ৩৫ মিনিটে বিএসএমএমইউর কেবিন ব্লকে এ দৃশ্য দেখা গেছে। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল মাইক হাতে নিয়ে নেতাকর্মীদের সরে যেতে অনুরোধ করেন। তিনি খালেদা জিয়ার নিরাপত্তা ও স্বাস্থ্যের বিষয়টি সামনে এনে সবাইকে নিরাপদ দূরত্ব বজায় রাখার অনুরোধ করেন।

কিছুক্ষণ পর মির্জা ফখরুল নিজেই মাইক হাতে নিয়ে সবাইকে সরে যাওয়ার অনুরোধ করেন। সবাইকে দ্রুত স্থান ত্যাগ করার আহ্বান জানান। এতেও সবাই সাড়া না দিলে কিছুটা ক্ষুব্ধ হয়ে উঠেন বিএনপি মহাসচিব। তিনি মাইক হাতে নিয়ে বলেন, ‘সরে যান’ নইলে কঠোর ব্যবস্থা। পরে নেতাকর্মীরা সরে যান।   

এর আগে খালেদা জিয়াকে নিতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ পরিবারের সদস্যরা বিএসএমএমইউতে পৌছান। সেখানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, নির্বাহী কমিটির সদস্য ইশরাক হোসেনসহ নেতাকর্মীরা আগে থেকেই অবস্থান করছিলেন।  

এর আগে খালেদা জিয়া সাজা স্থগিতের আবেদনের ফাইলে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই ফাইল স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে কারা অধিদফতরে পৌঁছায়। পরে জেল সুপার  ইকবাল কবির চৌধুরী সেই চিঠি বিএসএমএমইউতে নিয়ে যান। 

 

Advertisement

বিএনপি

Advertisement

আরও পড়ুন

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আজ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আজ

সরকারকে নয়, আজ থেকে ১৮ কোটি মানুষকে সহযোগিতা করব: জামায়াত আমির

সরকারকে নয়, আজ থেকে ১৮ কোটি মানুষকে সহযোগিতা করব:  জামায়াত আমির

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ জালিয়াতি পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি: জামায়াত আমির

আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি: জামায়াত আমির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম