Logo
Logo
×

Advertisement

রাজনীতি

বিরোধী নেতাকর্মীদের কাল্পনিক কাহিনি তৈরির মাধ্যমে মামলা দিচ্ছে সরকার: ফখরুল

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৩ আগস্ট ২০২০, ০১:০০ পিএম

বিরোধী নেতাকর্মীদের কাল্পনিক কাহিনি তৈরির মাধ্যমে মামলা দিচ্ছে সরকার: ফখরুল

ফাইল ছবি

Advertisement

বর্তমান সরকার মানুষের ভোট এবং গণতান্ত্রিক অধিকারকে পাত্তা না দিয়ে বিরোধী দল ও মত দমনে বেপরোয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিরামহীন গতিতে বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক কাহিনি তৈরির মাধ্যমে মামলা দিয়ে কারান্তরীণ করছে সরকার।

রোববার দলটির সহদফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন।

ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদকে কারাগারে পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি দেন ফখরুল।

তিনি বলেন, আওয়ামী সরকার ফ্যাসিবাদী আচরণের আশ্রয় নিয়ে দেশকে ক্রমান্বয়ে ভয়াবহ নৈরাজ্যকর পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। তারা দেশকে ভয়াবহ নৈরাজ্যকর পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। 

ফখরুল বলেন, ভুয়া, বানোয়াট ও সাজানো মামলায় ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদকে কারাগারে পাঠানো সরকারের ধারাবাহিক অপকর্ম থেকে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি গণবিরোধী সরকারের চলমান দমন-নীতিরই অংশ।

তিনি বলেন, সব অপকর্ম ও দুঃশাসনের জন্য বর্তমান সরকারকে জনগণের জবাবদিহি করার সময় অত্যন্ত সন্নিকটে।

রাশেদুল আহসান রাশেদের বিরুদ্ধে দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহার করে তার নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান বিএনপি মহাসচিব।
 

Advertisement

ফখরুল সরকার বিএনপি

Advertisement

আরও পড়ুন

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু

ইশরাকের মতো ত্যাগীদের পদত্যাগ হয়, আর হাইব্রিডরা বিএনপির ক্ষতি করলেও টু শব্দ হয় না: জুমা

ইশরাকের মতো ত্যাগীদের পদত্যাগ হয়, আর হাইব্রিডরা বিএনপির ক্ষতি করলেও টু শব্দ হয় না: জুমা

চট্টগ্রামে ওয়াসিমসহ ৬ হত্যা হাছান-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ পুনর্বিবেচনার আবেদন খারিজ

হাছান-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ পুনর্বিবেচনার আবেদন খারিজ

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জমিয়তের উদ্বেগ

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জমিয়তের উদ্বেগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম