Logo
Logo
×

Advertisement

রাজনীতি

বিএনপিকে জনগণ প্রত্যাখ্যান করেছে: ওবায়দুল কাদের

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২০, ০১:২৪ পিএম

বিএনপিকে জনগণ প্রত্যাখ্যান করেছে: ওবায়দুল কাদের

ফাইল ছবি

Advertisement

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে চলমান প্রকল্পসমূহে দায়িত্বপ্রাপ্তদের যার যার অবস্থানে থেকে কাজ করতে হবে। এর ব্যতিক্রম হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

বৃহস্পতিবার সকালে সাউথ এশিয়া সাব-রিজিওনাল ইকোনোমিক কো-অপারেশন বা সাসেকের আওতায় প্রথম ও দ্বিতীয় প্রকল্পের অগ্রগতি পর্যালোচনাসভায় এ আহ্বান জানান তিনি। 

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, এ দেশের রাজনীতিতে আন্দোলনে ব্যর্থ হলে পরবর্তী নির্বাচনে জয়ী হওয়ার কোনো রেকর্ড নেই। নির্বাচনে বিএনপিকে জনগণ প্রত্যাখ্যান করেছে। তাদের নেতিবাচক রাজনীতি ও সাম্প্রদায়িক গোষ্ঠীর সঙ্গে অতিসখ্যতার জন্য।

পার্লামেন্টের কার্যক্রম নিয়ে বিএনপি মহাসচিবের প্রশ্ন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শক্তিশালী বিরোধী দল সংসদীয় রাজনীতি এবং গণতন্ত্রের বিকাশে খুব গুরুত্বপূর্ণ। 

বিএনপি নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকার, নির্বাচন ব্যবস্থা, নির্বাচন কমিশন এবং পার্লামেন্টের ওপর দায় চাপাচ্ছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
 
বিএনপি সংসদ সদস্যরা পার্লামেন্টে নিয়মিত কথা বলার সুযোগ পাচ্ছেন, সে হিসাবে সরকার দলের সদস্যরা প্রতিদিন তেমন সুযোগ পাচ্ছেন না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সংসদে বিএনপির সদস্য সংখ্যা কম, জনগণ তাদের ভোট দেয়নি, সে দোষ কী সরকারের নাকি পার্লামেন্টের?

Advertisement

বিএনপি

Advertisement

আরও পড়ুন

পুনর্গঠন হচ্ছে এনসিপি, শীর্ষ ৪ পদে আসছে পরিবর্তন

পুনর্গঠন হচ্ছে এনসিপি, শীর্ষ ৪ পদে আসছে পরিবর্তন

২৪ ঘণ্টা পূজামণ্ডপ পাহারা দেবেন বিএনপি নেতাকর্মীরা

২৪ ঘণ্টা পূজামণ্ডপ পাহারা দেবেন বিএনপি নেতাকর্মীরা

‘৮০০ টাকার সিলিন্ডার কিনতে হচ্ছে আড়াই হাজারে’

‘৮০০ টাকার সিলিন্ডার কিনতে হচ্ছে আড়াই হাজারে’

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম