Logo
Logo
×

Advertisement

রাজনীতি

বিএনপি নেতা ইশরাক হোসেন গ্রেফতার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২২, ১২:১৬ পিএম

বিএনপি নেতা ইশরাক হোসেন গ্রেফতার

ছবি: সংগৃহীত

Advertisement

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাজধানীর মতিঝিলে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে লিফলেট বিতরণকালে তাকে গ্রেফতার করা হয়।

‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূলের লাগামহীন উর্ধ্বগতি রোধে সরকারের ব্যর্থতা এবং সরকারদলীয় সিন্ডিকেটের দুর্নীতির বিরুদ্ধে’ জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণ এই কর্মসূচি পালন করছিল। 

এ সময় জনসচেতনতামূলক লিফলেট বিতরণকালে ইশরাক হোসেনকে গ্রেফতার করে পুলিশ।  ইশরাকের সঙ্গে থাকা নেতাকর্মীরা এই তথ্য নিশ্চিত করেছেন।

ইশরাককে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার মো. এনামুল হক বলেন, ইশরাকের বিরুদ্ধে অগ্নিসংযোগের পুরোনো একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। 

ইশরাক হোসেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সদস্য।  তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।  অবিভক্ত ঢাকার সাবেক মেয়র বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক।
 

Advertisement

ইশরাক আটক

Advertisement

আরও পড়ুন

তিন সিটি করপোরেশনে মেয়রপ্রার্থী ঘোষণা সিপিবির

তিন সিটি করপোরেশনে মেয়রপ্রার্থী ঘোষণা সিপিবির

ব্রাহ্মণপাড়া ছাত্রদলের সদস্যসচিব ফয়সাল বহিষ্কার

ব্রাহ্মণপাড়া ছাত্রদলের সদস্যসচিব ফয়সাল বহিষ্কার

হাসনাত আব্দুল্লাহর ফেসবুক পোস্ট আ.লীগের প্রকৃত রূপ বুঝতে আর কত রক্ত, আগুন ও সন্ত্রাসের ঘটনা ঘটতে হবে?

আ.লীগের প্রকৃত রূপ বুঝতে আর কত রক্ত, আগুন ও সন্ত্রাসের ঘটনা ঘটতে হবে?

ছাত্রশক্তির হাসিবের ওপর হামলাকারী কে, জানা গেল পরিচয়

ছাত্রশক্তির হাসিবের ওপর হামলাকারী কে, জানা গেল পরিচয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম