Logo
Logo
×

Advertisement

রাজনীতি

যারা দেশে স্বৈরশাসন চালু করেছে তারা আজ গণতন্ত্র শেখায়: আমু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২২, ১১:৩৪ এএম

যারা দেশে স্বৈরশাসন চালু করেছে তারা আজ গণতন্ত্র শেখায়: আমু

Advertisement

আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু বলেছেন, ‘একটি মহল অতীতের মতো সন্ত্রাস সৃষ্টি করে গণতান্ত্রিক ধারাবাহিকতা নষ্ট করার ষড়যন্ত্র করছে। যাদের বিরুদ্ধে আমরা গণতন্ত্রের সংগ্রাম করেছি, যারা সামরিকতন্ত্রের মাধ্যমে স্বৈরশাসন চালু করেছে, তারা আজ গণতন্ত্র শেখাতে চায়। শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় সাইকে ঐক্যবদ্ধ হয়ে ’৭১ ও ’৭৫ এর ঘাতক চক্রকে প্রতিহত করতে হবে।'

সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে শহিদ ময়েজউদ্দিন স্মৃতি সংসদ আয়োজিত ‘গণতন্ত্র ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে শান্তি এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনপপ্রতিনিধিদের ভূমিকা’ শীর্ষক আলোচনা ও স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমির হোসেন আমু বলেন, ‘আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী এবং তার মনোনীত প্রার্থীদের এই দেশের মানুষ ভোট দেবে। কোনো ষড়যন্ত্র নির্বাচন ঠেকাতে পারবে না। ভোট অনুষ্ঠানের মধ্য দিয়ে গণতন্ত্রের যাত্রা অব্যাহত থাকবে।’ তিনি আরো বলেন, 'বিএনপি দুইটা কথা বলে; একটা হলো সংবিধান পাল্টানো দরকার, আরেকটা হলো পাকিস্তান সরকারই ভালো ছিল। জিয়া সংবিধান সংশোধন করে সাম্প্রদায়িকতা প্রবেশ করিয়েছিল। আমরা নেত্রীর (শেখ হাসিনা) নেতৃত্বে সেটি সংশোধন করেছিলাম। তাহলে তারা কী আবার এটি সংশোধন করতে চায়? পাকিস্তানের প্রতি তাদের যে প্রেম এটা তারা জিয়ার আমল থেকে ধারণ করে এসেছে। এই বক্তব্য তার প্রমাণ। তারা রাজনৈতিক ভ্যাকুয়াম সৃষ্টি করতে চায়। তাই দেশবাসীকে সতর্ক থাকতে হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘গণতান্ত্রিক লড়াই-সংগ্রামে শহিদ ময়েজউদ্দিনের অবদান আমরা সব সময় স্মরণ করব। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ময়েজউদ্দিন গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম সফল করতে গিয়েই ১৯৮৪ সালের ২৭ সেপ্টেম্বর দেশব্যাপী হরতাল কর্মসূচিতে গাজীপুরের কালীগঞ্জে হরতাল পালনকালে সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছেন।’

শহিদ ময়েজউদ্দিনের কন্যা ও ময়েজউদ্দিন স্মৃতি সংসদের প্রধান পৃষ্ঠপোষক আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকির সভাপতিত্বে ও স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক আতাউর রহমানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য অ্যাডভোকেট মোজাফফর হোসেন পল্টু, দ্য ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী। 

আজ ময়েজউদ্দিনের মৃত্যুবার্ষিকী: আজ ২৭ সেপ্টেম্বর। শহিদ মোহাম্মদ ময়েজউদ্দিনের ৩৮তম শাহাদাৎ বার্ষিকী। এ উপলক্ষে ঢাকা ও গাজীপুরে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।  কর্মসূচির মধ্যে রয়েছে  ঢাকা ও গাজীপুরে আলোচনা ও স্মরণ সভা, মিলাদ ও দোয়া মাহফিল।

১৯৮৪ সালের ২৭ সেপ্টেম্বর গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি গাজীপুরের কালিগঞ্জে দুষ্কৃতকারীদের ছুরিকাঘাতে শহিদ হয়েছিলেন।আজ সকাল ৯টায় বনানী কবরস্থানে মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করা হয়েছে। দুপুরে গাজীপুরের বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।  

শহিদ ময়েজউদ্দিনের মৃত্যুবার্ষিকীকে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়ে মরহুমের আত্মার শান্তি কামনা করেছেন।

Advertisement

আওয়ামী লীগ গণতন্ত্র

Advertisement

আরও পড়ুন

১১ দলের ট্রেনমার্চ স্থগিত

১১ দলের ট্রেনমার্চ স্থগিত

কুমিল্লা উত্তর জেলা জামায়াতের নতুন পূর্ণাঙ্গ কমিটি, নেতৃত্বে যারা

কুমিল্লা উত্তর জেলা জামায়াতের নতুন পূর্ণাঙ্গ কমিটি, নেতৃত্বে যারা

গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রিজভী

গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রিজভী

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় সরকারের ব্যর্থতা দেখছেন বিরোধীদলীয় এমপিরা

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় সরকারের ব্যর্থতা দেখছেন বিরোধীদলীয় এমপিরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম