Logo
Logo
×

Advertisement

রাজনীতি

রিজভীসহ কারাবন্দি ৩৬ নেতার বাসায় ইফতারসামগ্রী পাঠাল বিএনপি 

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ মার্চ ২০২৩, ০২:০০ পিএম

রিজভীসহ কারাবন্দি ৩৬ নেতার বাসায় ইফতারসামগ্রী পাঠাল বিএনপি 

Advertisement

কারাবন্দি ৩৬ নেতার বাসায় প্রথম রমজানে ইফতারসামগ্রী পাঠাল বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুক্রবার এসব নেতাদের বাসায় ইফতার পৌঁছে দেওয়া হয়।  

এতে নানা রকমের ফলসহ ইফতারের বিভিন্ন আইটেম ছিল। কারাবন্দি নেতাদের মধ্যে আছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব , সাবেক ছাত্রনেতা মিয়া নূর উদ্দীন অপু, যুবদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি  সাইফুল আলম নীরব, সাবেক সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর, আলী আকবর চুন্নু, যুবদলের বর্তমান কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, সহ সভাপতি ইউসুফ বিন জলিল, সিনিয়র যুগ্ম সম্পাদক গোলাম মাওলা শাহীন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক কমিশনার হারুন-অর-রশিদ হারুন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান চেয়ারম্যান, মহানগর বিএনপি নেতা মকবুল হোসেন টিপু,  আরিফুর রহমান আরিফ, আব্দুল কাদের, লোকমান হোসেন ফকির, ইসমাঈল হোসেন, আবুল বাশার, হুমায়ুন কবির হোসেন, ফরহাদ রানা, সাবেক ছাত্রনেতা জয়নাল আবেদীন,  স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি রফিক হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির, ছাত্রদলের সহ-সভাপতি কে এম সাখাওয়াত হোসাইন, যুগ্ম সম্পাদক মাকসুদুর রহমান সুমিত, ঢাকা মহানগর ছাত্রদলের শেখ খালিদ হাসান জ্যাকিসহ ৩৬ নেতা। 

এসব নেতারা অনেক দিন ধরে কারাগারে রয়েছেন। তাদের বাসায় ভ্যানে করে ইফতার সামগ্রী পৌঁছানো হয়।

বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু যুগান্তরকে জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে কারাবন্দি সিনিয়র নেতাদের বাসায় তাদের পরিবারের জন্য ইফতারসামগ্রী পৌঁছে দেওয়া হয়। 

Advertisement

ইফতার রিজভী

Advertisement

আরও পড়ুন

সরকারকে নয়, আজ থেকে ১৮ কোটি মানুষকে সহযোগিতা করব: জামায়াত আমির

সরকারকে নয়, আজ থেকে ১৮ কোটি মানুষকে সহযোগিতা করব:  জামায়াত আমির

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ জালিয়াতি পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি: জামায়াত আমির

আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি: জামায়াত আমির

সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেবে না এনসিপি : আখতার হোসেন

সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেবে না এনসিপি : আখতার হোসেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম