Logo
Logo
×

Advertisement

রাজনীতি

বিনা ভোটে নির্বাচিত এমপিদের কোনো লজ্জা নেই: ড. কামাল

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০১৭, ১০:০৭ পিএম

বিনা ভোটে নির্বাচিত এমপিদের কোনো লজ্জা নেই: ড. কামাল

ড. কামাল হোসেন

Advertisement

বিশিষ্ট আইনজীবী ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, বিনা ভোটে নির্বাচিত এমপিদের কোনো লজ্জা নেই। আর যাদের মধ্যে লজ্জাবোধ থাকে না, তারা সবকিছুই করতে পারে।

শুক্রবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে গণফোরাম আয়োজিত ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও গণফোরামের কর্মসূচি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

কামাল হোসেন বলেন, ‘হাজার হাজার কোটি টাকা লুটপাট ও পাচার হয়ে যাচ্ছে। গুম, হত্যা, সন্ত্রাসী, ব্যাংক লুট, ঘুষসহ ধর্ষণের মহোৎসব চলছে। অথচ এসব সংসদ সদস্য কিছুই জানেন না। পাচারকৃত অর্থের তদন্ত বিষয়েও তারা কিছু জানেন না। কানাডায় বেগম পাড়া হয়েছে। হয়তো অচিরেই ওখানে মহারানী পাড়া হবে। বিদেশের মাটিতে পাচার হওয়া টাকা দিয়ে রংমহল তৈরি হচ্ছে। কিন্তু এসবের কোনো তদন্ত হচ্ছে না।’

তিনি বলেন, ‘আজ দেশের মালিক জনগণ ঐক্যবদ্ধ হচ্ছে। গণজাগরণের মাধ্যমে তারা অধিকার আদায় করে নেবে। ব্যাংক লুটকারীদের চিহ্নিত করে ধ্বংস করবে।’

কামাল হোসেন বলেন, ‘বাড়ি থেকে বের হয়ে নিরাপদে আবার ফেরা যাবে কি-না তার নিশ্চয়তা নেই। এ জন্যই কি যুদ্ধ করে রক্ত ঝরিয়ে দেশ স্বাধীন করেছিলাম?’

তিনি বলেন, ‘সংবিধানে ৪টি মূলনীতির মধ্যে এক নম্বরে গণতন্ত্র। আজ কি দেশে গণতন্ত্র আছে? এটাকে কী গণতন্ত্র বলা যায়? আমি বুঝতে পারি না বিনা ভোটে ১৫৩ জন সংসদ সদস্য হয় কি করে? এটা কী গণতন্ত্রের মধ্যে পড়ে? পৃথিবীর কোনো দেশে এমন ঘটনা ঘটেনি।’

বিশেষ অতিথির বক্তৃতায় গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু বলেন, ‘দেশ ধ্বংসের দিকে যাচ্ছে। হত্যা, গুম, ধর্ষণ, ব্যাংকের টাকা লুটের মহোৎসব চলছে। সরকারের সর্বাঙ্গে পচন ধরেছে। জনগণ ঐক্যবদ্ধ হচ্ছে। অধিকার আদায় করবে, রাজপথে থেকেই।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে গণফোরাম নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান মোহাম্মদ মনসুর, গণফোরামের নেতা সেলিম আকবর, জানে আলম, অ্যাডভোকেট আবদুল আজিজ প্রমুখ বক্তব্য দেন।

Advertisement

ড. কামাল আইনজীবী আওয়ামী লীগ বিএনপি এমপি

Advertisement

আরও পড়ুন

সরকারের প্ল্যান শুধু দফায় দফায় সবকিছুর দাম বাড়ানো: মঞ্জু

সরকারের প্ল্যান শুধু দফায় দফায় সবকিছুর দাম বাড়ানো: মঞ্জু

আন্দোলনে ফ্যাসিস্টরা অনুপ্রবেশ করলে দায় সরকারের: নাহিদ ইসলাম

আন্দোলনে ফ্যাসিস্টরা অনুপ্রবেশ করলে দায় সরকারের: নাহিদ ইসলাম

শ্রমিক অসন্তোষ ঘিরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারীদের রুখে দেওয়ার ডাক

শ্রমিক অসন্তোষ ঘিরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারীদের রুখে দেওয়ার ডাক

শ্রমিক আন্দোলনে আওয়ামী অপতৎপরতার দায় জামায়াত আমিরের: রাশেদ খান

শ্রমিক আন্দোলনে আওয়ামী অপতৎপরতার দায় জামায়াত আমিরের: রাশেদ খান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম