Logo
Logo
×

Advertisement

রাজনীতি

কোনো শর্তে বিএনপির সঙ্গে সংলাপ নয়: কাদের

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৩, ০১:৪৮ পিএম

কোনো শর্তে বিএনপির সঙ্গে সংলাপ নয়: কাদের

ফাইল ছবি

Advertisement

শর্ত মেনে বিএনপির সঙ্গে আওয়ামী লীগ কোনো সংলাপ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, বিএনপি যদি শর্ত ত্যাগ করে সংলাপ করতে চায় সেক্ষেত্রে আওয়ামী লীগ ভেবে দেখবে।

‘নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে’ এমন শর্তে বিএনপি সংলাপে রাজি আছে বলে দুদিন আগে জানিয়েছিলেন দলটির মহাসচিব। এর জবাবে আজ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ কথা বলেন।

সচিবালয়ে রোববার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে ওবায়দুল কাদের বলেন, সংলাপের চিন্তা করব তখন, যখন তারা (বিএনপি) চারটি শর্ত প্রত্যাহার করে নেবে। শর্তযুক্ত কোনো সংলাপের ব্যাপারে আমাদের কোনো চিন্তাভাবনা নেই।

‘শর্ত তারা প্রত্যাহার করলে দেখা যাবে। অন্য বিষয় (মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের সুপারিশ) নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, ওগুলো নিয়ে আমরা সবাই একমত। ’

বাংলাদেশে একটি বিশ্বাসযোগ্য, অংশগ্রহণমূলক ও সহিংসতামুক্ত জাতীয় নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোকে অর্থবহ সংলাপে বসার পরামর্শ দিয়েছে মার্কিন প্রাক-নির্বাচনি পর্যবেক্ষক দল।

ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) এর ছয় সদস্যের প্রতিনিধি দলটি গত সপ্তাহে বাংলাদেশ সফর করে। পাঁচ দিনের মিশনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন পক্ষ এবং অংশীজনদের সঙ্গে বৈঠক করে বাংলাদেশে ভোটের আগের পরিবেশ বোঝার চেষ্টা করে তারা।

যুক্তরাষ্ট্রে ফিরে গিয়ে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে সরকার, রাজনৈতিক দল, নির্বাচন কমিশনসহ অংশীজনদের কাছে পাঁচটি সুপারিশ রেখেছে ওই পর্যবেক্ষক দল।

এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের স্পষ্ট করেই বলেন, কোনো শর্ত দিলে বিএনপির সঙ্গে তারা সংলাপে বসবেন না।

আর বিএনপি নিঃশর্ত সংলাপ করতে চাইলে আওয়ামী লীগ রাজি হবে কিনা, এ প্রশ্নে কাদের বলেন, তখন চিন্তা করে দেখব।
 

Advertisement

কাদের বিএনপি শর্ত

Advertisement

আরও পড়ুন

যিনি সবচেয়ে বেশি ক্ষতি করেছেন, তার জন্যও ন্যায়বিচার চাইলেন আসিফ

যিনি সবচেয়ে বেশি ক্ষতি করেছেন, তার জন্যও ন্যায়বিচার চাইলেন আসিফ

ঐতিহ্য সংরক্ষণ ও চিকিৎসাসেবায় একগুচ্ছ উদ্যোগের কথা জানালেন আখতার হোসেন

ঐতিহ্য সংরক্ষণ ও চিকিৎসাসেবায় একগুচ্ছ উদ্যোগের কথা জানালেন আখতার হোসেন

জামায়াত আমির হায় সেলুকাস, আমাদের এই বাংলাদেশ

হায় সেলুকাস, আমাদের এই বাংলাদেশ

ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু

ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম