Logo
Logo
×

Advertisement

রাজনীতি

আ.লীগে যাওয়ার আগে জেলে ফখরুল-আব্বাসের সঙ্গে কী কথা হয়েছিল শাহজাহান ওমরের?

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৩, ১২:৪৯ পিএম

আ.লীগে যাওয়ার আগে জেলে ফখরুল-আব্বাসের সঙ্গে কী কথা হয়েছিল শাহজাহান ওমরের?

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল, মির্জা আব্বাস ও ব্যারিস্টার শাহজাহান ওমর। ফাইল ছবি

Advertisement

দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার টিকিট নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি থেকে সদ্য বহিষ্কার হওয়া ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর। ঝালকাঠি-১ আসনে নৌকার প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমাও দিয়েছেন তিনি। 

তবে আওয়ামী লীগে যোগ দেওয়ার আগে কারাগারে থাকাকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও আমির খসরু, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীর সঙ্গে কথা হয়েছিল ব্যারিস্টার ওমরের। 

তিনি জানিয়েছেন, কারাগার থেকে বের হওয়ার কয়েকদিন আগে কেরানীগঞ্জ জেলে থাকার সময় নাশতা খাওয়ার পর আমি (শাহজাহান ওমর) সবাইকে বললাম, এবারের নির্বাচনে যাওয়া উচিত। পরে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বললেন, হ্যাঁ নির্বাচনে যেতে পারি। তবে ৩টি শর্ত আছে। প্রথমটি হচ্ছে, ম্যাডাম জিয়ার মুক্তি দিতে হবে। দ্বিতীয়ত সব মামলা প্রত্যাহার করতে হবে। সবশেষ শর্ত হচ্ছে সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিতে হবে সরকারকে। এমন আলোচনা চলছিল আমাদের মধ্যে। ঠিক তখনি জেল কর্তৃপক্ষ আমাদের কয়েকজনকে কাশিমপুর কারাগারে পাঠিয়ে দিল। 

আরও পড়ুন: ‘হন্যে হয়ে বিরোধী দলের সদস্য খোঁজে মাঠে নেমেছে আ.লীগ’

ওই সময় আমার ধারণা ছিল, আমাদের অন্য কারাগারে সরিয়ে মির্জা ফখরুল ও আব্বাসদের নিয়ে কোনো সংলাপের আয়োজন করবে সরকার। কিন্তু শেষ পর্যন্ত সেটি হয়নি। 
এর আগে ৪ নভেম্বর রাতে শাহজাহান ওমরকে গ্রেফতার করে পুলিশ। পরদিন তাকে বাসে আগুন দেওয়ার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়। ওই মামলায় তাকে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। 

বুধবার বিকালে কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পান শাহজাহান ওমর। পরদিন বৃহস্পতিবার আওয়ামী লীগে যোগ দেন তিনি। ঢাকা থেকে অনলাইনে ঝালকাঠি-১ আসনে মনোনয়নপত্র জমা দেন। তার দাবি, স্বেচ্ছায় বিএনপি থেকে পদত্যাগ করে আওয়ামী লীগে গেছেন। 

নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে শাহজাহান ওমর বলেন, ‘ওরা (বিএনপি) যাচ্ছে (নির্বাচনে) না, আমি কী করব? স্বতন্ত্রে যাব কেন? স্বতন্ত্রে যাওয়া মানে আওয়ামী লীগকে সমর্থন করা। যেহেতু বিএনপি করছে (নির্বাচন) না। আর যেখানে আমার অপশন আছে, সেখানে স্বতন্ত্রে যাব কেন, নাচতে নামছি যখন, ঘোমটা দিলে হবে নাকি। স্বতন্ত্র বলতে কোনো জিনিস আছে নাকি? স্বতন্ত্র থেকে নির্বাচনে অংশ নেব কেন, যখন বেটার অপশন আছে।’

এদিকে ব্যারিস্টার ওমরকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি।
 

Advertisement

শাহজাহান ওমর মির্জা ফখরুল মির্জা আব্বাস জেলখানা

Advertisement

আরও পড়ুন

বিএনপির দুই নেতার পদ স্থগিত

বিএনপির দুই নেতার পদ স্থগিত

চাঁদাবাজ-দখলদারদের বিরুদ্ধে কঠোর বার্তা প্রধানমন্ত্রীর, জবাবদিহি করতে হবে এমপিদের

চাঁদাবাজ-দখলদারদের বিরুদ্ধে কঠোর বার্তা প্রধানমন্ত্রীর, জবাবদিহি করতে হবে এমপিদের

সর্বত্র সিন্ডিকেটের দৌরাত্ম্য চলছে: মামুনুল হক

সর্বত্র সিন্ডিকেটের দৌরাত্ম্য চলছে: মামুনুল হক

আত্মগোপনেই মারা গেলেন গোপালগঞ্জ জেলা আ.লীগ সভাপতি

আত্মগোপনেই মারা গেলেন গোপালগঞ্জ জেলা আ.লীগ সভাপতি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম