Logo
Logo
×

Advertisement

রাজনীতি

সীমান্ত, নদী ও সার্বভৌমত্বকে সুরক্ষিত রাখতে জনগণের ঐক্য প্রয়োজন: নাহিদ ইসলাম

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৬, ০৫:০৪ এএম

সীমান্ত, নদী ও সার্বভৌমত্বকে সুরক্ষিত রাখতে জনগণের ঐক্য প্রয়োজন: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: যুগান্তর

Advertisement

সীমান্ত, নদী ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব সুরক্ষিত রাখতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ভারতের আধিপত্যের বিরুদ্ধে এবারের লড়াই কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে নয়, বরং এ দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে করবে।

রোববার (২৯ নভেম্বর) সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর ও গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে এনসিপির রাজশাহী মহানগর ও জেলা শাখা।

প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, আজকেও শরীয়তপুরে পদ্মা সেতুর সংযোগ সড়কে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা নৈরাজ্য করার চেষ্টা করেছে। বিগত কয়েক সপ্তাহ ধরে এই পরিস্থিতি বিরাজমান। এজন্য আমাদের মিছিল করতে হচ্ছে। আমাদের দাবি অত্যন্ত পুরোনো। গত দুই বছর আমরা এসব দাবি জানিয়ে আসছি। খুনি হাসিনার বিচার, দল হিসেবে আওয়ামী লীগের বিচার। তিনটি অবৈধ নির্বাচন, লাখো কোটি টাকা লুটপাটের বিচার আমরা চেয়েছিলাম।

নাহিদ ইসলাম বলেন, সরকার গত আট মাসে আওয়ামী লীগের বিচার স্থবির করে রাখছে। জুলাই সনদ না মেনে, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে জাতীয় ঐক্য ভেঙেছে। বিএনপির ওপর জনগণের আস্থা নেই। আওয়ামী লীগকে পাঁচ আগস্ট এ দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। কিন্তু আজকে বাংলাদেশের মানুষকে রাজপথে নামতে হচ্ছে, বিএনপির জন্য না, জামায়াত-এনসিপির জন্য না। এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় এ দেশের মানুষকে রাস্তায় নামতে হচ্ছে। এ দেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য না।

সীমান্ত পরিস্থিতি ও নদীর পানির হিস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, আমাদের সীমান্তে চক্রান্ত হচ্ছে। বিজেপি-আওয়ামী লীগ যৌথভাবে সীমান্তে মহড়া দিচ্ছে। বাংলাদেশের নদী নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। গঙ্গা চুক্তি শেষ হচ্ছে। পানিমন্ত্রী নভেম্বরে এসে জানাচ্ছেন, চুক্তি নবায়নের জন্য চিঠির কোনো জবাব ভারত দেয়নি। এর অর্থ পদ্মাকে শুকিয়ে মরুভূমি করার ষড়যন্ত্র হচ্ছে। তিস্তাকে শুকিয়ে উত্তরবঙ্গকে ধ্বংস করা হচ্ছে। পদ্মাপাড়ের মানুষকে মরুভূমি করার ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রে ইন্ধন দিচ্ছে ভারতের এ দেশীয় এজেন্ট আওয়ামী লীগ।   

তিনি আরও বলেন, এবার আমাদের লড়াই ভারতের আধিপত্যের বিরুদ্ধে। এ লড়াই বিএনপির নেতৃত্বে হবে না। এ দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে এই লড়াই করবে। জুলাইয়ের মতো ছাত্র-শ্রমিক-জনতা ঐক্যবদ্ধ লড়াইয়ে নামবে। খুনি হাসিনার ফাঁসির রায় কার্যকর করবে।

বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম বলেন, আমরা সারাদেশে নিখোঁজ বিজ্ঞপ্তি দিতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি তাকে খুঁজে পাওয়া না যায়, তাহলে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োগ করে বিএনপির ভাইদের হত্যাকারী, মানুষের ব্যবসাপ্রতিষ্ঠানে সন্ত্রাসীদের প্রতিরোধ করতে হবে। যদি সরকার না পারে, আমরা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলব।

সমাবেশে এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য সারোয়ার তুষার বলেন, ডিসেম্বরে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। আমরা বৈশ্বিক অঙ্গনে ভারতের বিরুদ্ধে কোনো অবস্থান নিতে না পারি, সেজন্য বাংলাদেশকে অস্থিতিশীল করছে ভারত।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে এনসিপির রাজশাহী বিভাগ, মহানগর ও জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিএনপির নেতৃত্বে আর কোনো লড়াই হবে না: নাহিদ

বিএনপির নেতৃত্বে আর কোনো লড়াই হবে না: নাহিদ

ঐক্যের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে হবে: আখতার হোসেন

ঐক্যের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে হবে: আখতার হোসেন

অর্জুন সিংয়ের হুমকি, ভারতকে যে সতর্কবার্তা দিলেন নাহিদ ইসলাম

অর্জুন সিংয়ের হুমকি, ভারতকে যে সতর্কবার্তা দিলেন নাহিদ ইসলাম

ছাত্রলীগ নেতার মামলায় মাহমুদুর রহমানের বাসায় পুলিশ, নিন্দা এনসিপির

ছাত্রলীগ নেতার মামলায় মাহমুদুর রহমানের বাসায় পুলিশ, নিন্দা এনসিপির

নেত্রকোনায় এনসিপি নেতার বাসায় অগ্নিসংযোগের ঘটনায় আসিফ মাহমুদের নিন্দা

নেত্রকোনায় এনসিপি নেতার বাসায় অগ্নিসংযোগের ঘটনায় আসিফ মাহমুদের নিন্দা

আ.লীগ এলে সবচেয়ে বড় বিপদে পড়বে জামায়াত-এনসিপি: নুরুল হক নুর

আ.লীগ এলে সবচেয়ে বড় বিপদে পড়বে জামায়াত-এনসিপি: নুরুল হক নুর

আরও পড়ুন

সীমান্ত, নদী ও সার্বভৌমত্বকে সুরক্ষিত রাখতে জনগণের ঐক্য প্রয়োজন: নাহিদ ইসলাম

সীমান্ত, নদী ও সার্বভৌমত্বকে সুরক্ষিত রাখতে জনগণের ঐক্য প্রয়োজন: নাহিদ ইসলাম

ফ্যাসিস্টদের লকডাউন জনগণ ব্রেকডাউন করে দিয়েছে: প্রিন্স

ফ্যাসিস্টদের লকডাউন জনগণ ব্রেকডাউন করে দিয়েছে: প্রিন্স

বিএনপির নেতৃত্বে আর কোনো লড়াই হবে না: নাহিদ

বিএনপির নেতৃত্বে আর কোনো লড়াই হবে না: নাহিদ

ডা. শফিকুর রহমানের মধ্যে খামেনিকে খুঁজে পান ইরান

ডা. শফিকুর রহমানের মধ্যে খামেনিকে খুঁজে পান ইরান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম