Logo
Logo
×

Advertisement

রাজনীতি

ট্রান্সজেন্ডার অভিশপ্ত-ঈমান বিধ্বংসী মতবাদ: হেফাজতে ইসলাম

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৪, ০৫:৪০ পিএম

ট্রান্সজেন্ডার অভিশপ্ত-ঈমান বিধ্বংসী মতবাদ: হেফাজতে ইসলাম

Advertisement

ট্রান্সজেন্ডার মতবাদ অভিশপ্ত ও ঈমান বিধ্বংসী বলে মন্তব্য করেছে হেফাজতে ইসলাম। মঙ্গলবার রাতে দলটির আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব শায়েখ সাজিদুর রহমানের পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করা হয়। 

বিবৃতিতে বলা হয়, ট্রান্সজেন্ডার ব্যক্তির অধিকার সুরক্ষা আইন ২০২৩ (খসড়া) প্রণয়ন ও বাস্তবায়নে বিরত থাকতে সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। এছাড়া ব্র্যাক বিশ্ববিদ্যালরের শিক্ষক আসিফ মাহতাবকে তার পদ থেকে অব্যাহতি দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ট্রান্সজেন্ডার মতবাদ একটি ঈমান বিধ্বংসী মতবাদ। এই মতবাদ এক ধরনের মানসিক বিকৃতি। 

‘সম্প্রতি ‘ট্রান্সজেন্ডার’ নামে অভিশপ্ত একটি অদ্ভুত মতবাদ প্রকট আকার ধারণ করেছে। বিভিন্ন মাধ্যমে এ মতবাদের অধিকারীদের উপস্থিতি জানান দিতে দেখা যাচ্ছে। সরকারের কাছে নানারকম দাবিও তারা উত্থাপন করছে। আমরা এদেশে ট্রান্সজেন্ডার ব্যক্তির অধিকার সুরক্ষা আইন ২০২৩ (খসড়া) প্রণয়ন ও বাস্তবায়নে বিরত থাকতে সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।

বিবৃতিতে উল্লেখ করা হয়, একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক স্বাধীনভাবে দেশের বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলতেই পারেন। সামাজিক ও ধর্মীয় বিষয়ে কথা বলায় ব্র্যাক বিশ্ববিদ্যালয় লেকচারার আসিফ মাহতাবকে শিক্ষকতার পদ থেকে অব্যাহতি দিয়ে চরম ধৃষ্টতা দেখিয়েছে। তারা যে সিদ্ধান্ত নিয়েছে তা শিক্ষক সমাজ ও দেশ-জাতীকে হতবাক করেছে। তারা এর মাধ্যমে এক কলঙ্কজনক অধ্যায়ের সূচনা করেছে। অবিলম্বে তাকে স্ব-পদে বহাল করার পাশাপাশি ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।


 

Advertisement

ট্রান্সজেন্ডার অভিশপ্ত ঈমান বিধ্বংসী হেফাজতে ইসলাম

Advertisement

আরও পড়ুন

মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের

মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের

গাজী নজরুলের এমপি পদ কি শেষ পর্যন্ত থাকছেই?

গাজী নজরুলের এমপি পদ কি শেষ পর্যন্ত থাকছেই?

পোশাক কারখানায় শেখ হাসিনার জন্মদিন পালন করতে গিয়ে গ্রেফতার ২

পোশাক কারখানায় শেখ হাসিনার জন্মদিন পালন করতে গিয়ে গ্রেফতার ২

ল্যাপটপ চুরি করে বহিষ্কার হয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী: রাশেদ খান

ল্যাপটপ চুরি করে বহিষ্কার হয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী: রাশেদ খান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম