Logo
Logo
×

Advertisement

রাজনীতি

ক্ষুধা আর ঋণের বোঝা নিয়ে জনগণকে ঈদ করতে হচ্ছে: রাশেদ প্রধান

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৪, ০৭:০৮ পিএম

ক্ষুধা আর ঋণের বোঝা নিয়ে জনগণকে ঈদ করতে হচ্ছে: রাশেদ প্রধান

Advertisement

১২ দলীয় জোটের শীর্ষ নেতা ও জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান বলেছেন, এবারের ঈদ দুর্নীতিবাজ, শোষণবাজ ও দলবাজ আওয়ামীওয়ালাদের জন্য। দেশের মানুষকে পেটে ক্ষুধা আর মাথায় ঋণের বোঝা নিয়ে এবারের ঈদ করতে হচ্ছে। প্রতি বছরের মতো এবারো ঈদ সামগ্রীসহ দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। তাই দেশ ও জনগণ এখন বড় ক্রান্তিকাল অতিক্রম করছে। 

তিনি আজ শনিবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় আসাদগেট জিইউপি মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন। 

মানুষ কাঁদে না শুধু লজ্জায় এবং হাসে না শুধু অভাবের ব্যথায়, সাধারণ মানুষের এমন করুণ জীবনের বাস্তবতাকে উপলব্ধি করে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের দুর্নীতি দেশের সর্বনাশ করে দিয়েছে। একদলীয় শাসন ব্যবস্থা দেশের গণতান্ত্রিক কাঠামোগুলোকে ধ্বংস করে দিয়েছে। শুধু নামমাত্র দেশ থাকলেও পতাকা আছে জনগণের স্বাধীনতা নাই। জনগণের মৌলিক অধিকার ও গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে। 

রাশেদ প্রধান বলেন, আওয়ামী জালীমশাহী সরকার এখন কার্যত দৃষ্টি প্রতিবন্ধী মানুষে পরিণত হয়েছে। এ সরকারের শাসনামলে জনগণ নির্যাতিত-নিপীড়িত। আওয়ামী লীগ সরকার জনগণের অভাব ও দু:খ কষ্ট দেখে না তারা ভারতের দাদা বাবুদের কিভাবে খুশি করবে, কিভাবে দেশের স্বার্থ ভারতের হাতে তুলে দেবে সেটা ভালো দেখে। 

তিনি বলেন, দেশের মানুষের ভাগ্য বদলের জন্য এবং ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য মরহুম শফিউল আলম প্রধান ১৯৮০ সালের ৬ এপ্রিল জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা গঠন করেছিলেন; কিন্তু আফসোস যে বৈষম্য রুখে দেওয়ার জন্য ১৯৭১ সালে স্বাধীনতা সংগ্রাম হয়েছিল। আজ সেই বাঙালি জাতির ওপর আওয়ামী লীগ বৈষম্যের তীর ছু্ড়ে মেরেছে। 
 
জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন- জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, ঢাকা মহানগর জাগপার সদস্য সচিব আশরাফুল ইসলাম হাসু, সদস্য মনোয়ার হোসেন, সাজু মিয়া, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, সহ-সভাপতি মাহিদুর রহমান বাবলা, আলী ফকির, জাগপা ছাত্রলীগের সভাপতি আবদুর রহমান ফারুকী, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার, যুবনেতা বিপুল সরকার, জনি নন্দী, পাবেল হোসেন, হাসান প্রমুখ।
 

Advertisement

ক্ষুধা ঋণ নিয়ে জনগণ ঈদ করতে হচ্ছে

Advertisement

আরও পড়ুন

সরকারকে নয়, আজ থেকে ১৮ কোটি মানুষকে সহযোগিতা করব: জামায়াত আমির

সরকারকে নয়, আজ থেকে ১৮ কোটি মানুষকে সহযোগিতা করব:  জামায়াত আমির

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ জালিয়াতি পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি: জামায়াত আমির

আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি: জামায়াত আমির

সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেবে না এনসিপি : আখতার হোসেন

সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেবে না এনসিপি : আখতার হোসেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম