Logo
Logo
×

Advertisement

রাজনীতি

রাজধানীতে পানি, স্যালাইন ও শরবত বিতরণ বিএনপির

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৪, ০২:৫৮ পিএম

রাজধানীতে পানি, স্যালাইন ও শরবত বিতরণ বিএনপির

রাজধানীতে পানি, স্যালাইন ও শরবত বিতরণ বিএনপির

Advertisement

তীব্র তাপদাহ থেকে জনসাধারণকে স্বস্তি দিতে সাধারণ মানুষের মাঝে বোতলজাত পানি, খাবার স্যালাইন ও শরবত  বিতরণ করেছে বিএনপি। 

আজ বুধবার দুপুরে রাজধানীর কচুক্ষেত বাজার স্বাধীনতা চত্বর ও উত্তরার হাজী ক্যাম্প আশকোনা এলাকায় পথচারী, দিনমজুর, রিকশাচালক, খেটে খাওয়া মানুষ, বাসচালক থেকে শুরু করে সকল শ্রমজীবী সাধারণ মানুষের মাঝে বোতলজাত পানি, খাবার স্যালাইন ও শরবত বিতরণ করা হয়।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও গত ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল এ কার্যক্রমের নেতৃত্ব দেন। এ সময় নিজেও পানি, খাবার স্যালাইন ও শরবত বিতরণ করেন।

বিএনপির এই আয়োজনে প্রায় দুই হাজার মানুষের মাঝে পানি, খাবার স্যালাইন ও শরবত বিতরণ করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন গত ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হাবিবুর রহমান রাব্বি, মহিলা দল নেত্রী জাকিয়া সুলতানা পান্না, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মনজুরুল হাসান ইফাত, ১৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মন্জুরুল ইসলাম মনিরুল, ১৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. সুজন, ক্যান্টেনমেন্ট বোর্ড ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Advertisement

পানি স্যালাইন শরবত বিতরণ বিএনপি

Advertisement

আরও পড়ুন

না.গঞ্জ মহানগর এনসিপির নেতৃত্বে সাবেক এমপিকন্যা

না.গঞ্জ মহানগর এনসিপির নেতৃত্বে সাবেক এমপিকন্যা

সিলেটে জামায়াতের নতুন কমিটি গঠন, নেতৃত্বে যারা

সিলেটে জামায়াতের নতুন কমিটি গঠন, নেতৃত্বে যারা

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিএনপির

নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিএনপির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম