Logo
Logo
×

Advertisement

রাজনীতি

আপনারা চলে গেলেন আজিজ আর বেনজিরে, ওটাই হলো হেডিং: কাদের

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ জুন ২০২৪, ০২:০৪ পিএম

আপনারা চলে গেলেন আজিজ আর বেনজিরে, ওটাই হলো হেডিং: কাদের

ওবায়দুল কাদের। ছবি: যুগান্তর

Advertisement

গণমাধ্যমের সংবাদ সম্পাদনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, তারেক রহমানের বিরুদ্ধে কিছু বললে সেটা আসে না। তারেক রহমানের দুর্নীতি নিয়ে কথা বলি, সেটা পরদিন পত্রিকার পাতায় খুঁজে পাই না। খুব দুর্ভাগ্যজনক এটা। 

তিনি বলেন, গতকাল আমাদের মূল আলোচনাটি ছিল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবাষিকীর ৭৫ তম প্লাটিনাম নিয়ে। একটা শব্দও নাই কোনো পত্রিকায়। আপনারা চলে গেলেন আজিজ আর বেনজিরে।  ওটাই হলো হেডিং। এটাতো হওয়া উচিত না।  

আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সোমবার দুপুরে মহানগর ও ঢাকা জেলার নেতা, মেয়র ও সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা জানান।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমরা আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীটাকে ফোকাসে রেখে কথা বলেছিলাম।  আপনার ওখানে বেনজির- আজিজকে ঢুকিয়ে বার বার, এটা তো প্রথম না। প্রায় দেখি, আমি কিছু বললেই ওই দুজন আসে। তারেক রহমানের বিরুদ্ধে কিছু বললে সেটা আসে না। তারেক রহমানের দুর্নীতি নিয়ে কথা বলি সেটা পরের দিন পত্রিকায় পাতায় পাই না। খুব দুর্ভাগ্যজনক এটা।

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ওবায়দুল কাদের বলেন, ভারত সফর শেষে দেশে এসে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ভারত সফরে বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে, পরে বৈঠকের বিস্তারিত জানা যাবে।

কালোটাকা সাদা করায় খালেদা জিয়া, সাইফুর রহমান কি দুর্বৃত্ত: ওবায়দুল কাদের

এ সময় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, দলের কার্যনির্বাহী সদস্য সাঈদ খোকন ও ঢাকা ১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ উপস্থিত ছিলেন।

এছাড়া ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন চৌধুরী নিখিল প্রমুখ উপস্থিত ছিলেন। 
 

Advertisement

কাদের আওয়ামী লীগ

Advertisement

আরও পড়ুন

এনসিপির জেলা কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে হট্টগোল

এনসিপির জেলা কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে হট্টগোল

বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে: রিজভী

বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে: রিজভী

শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে দুর্গোৎসব সম্পন্ন এই সাফল্যের পেছনে রয়েছে প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্ব: নাছির

এই সাফল্যের পেছনে রয়েছে প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্ব: নাছির

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আব্দুল মঈন খান

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আব্দুল মঈন খান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম