Logo
Logo
×

Advertisement

রাজনীতি

যুগ্ম মহাসচিবদের জ্যেষ্ঠতা ঠিক করল বিএনপির হাইকমান্ড, কার পরে কে?

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ জুন ২০২৪, ০৭:৩৭ পিএম

যুগ্ম মহাসচিবদের জ্যেষ্ঠতা ঠিক করল বিএনপির হাইকমান্ড, কার পরে কে?

Advertisement

বিএনপিতে যুগ্ম মহাসচিব একটি আকাঙিক্ষত পদ। এই পদে কাজের ব্যাপ্তি অনেক। অনেকটা সংগঠনের মেরুদণ্ড বলা চলে এই পদাধিকারীদের। সম্প্রতি সাংগঠনিক পদবিন্যাসে যুগ্ম মহাসচিব পদে রদবদল আনা হয়েছে। বেশ কয়েকজন যুগ্ম মহাসচিবকে অন্যান্য পদে নিয়ে গিয়ে নতুনদের জায়গা করে দেওয়া হয়েছে। এবার যুগ্ম মহাসচিবদের জ্যেষ্ঠতা ঠিক করে দেওয়া হয়েছে।

সেই সঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিবদের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত থাকার নির্দেশ দিয়েছে দলটির হাইকমান্ড। একই সঙ্গে যুগ্ম মহাসচিবদের পদ জ্যেষ্ঠতার ভিত্তিতে নির্ধারণ করে দেওয়া হয়েছে। শনিবার দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তাদের ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

সূত্রমতে, নতুন তিনজন যুগ্ম মহাসচিব ঘোষণার সময় জ্যেষ্ঠতার ভিত্তিতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠে। শনিবারের বৈঠকে তা ঠিক করে দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সে অনুযায়ী সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পর জ্যেষ্ঠতার ভিত্তিতে অন্য যুগ্ম মহাসচিবরা হলেন- খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, হাবিব-উন-নবী খান সোহেল, সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও আব্দুস সালাম আজাদ। 

সিনিয়র যুগ্ম মহাসচিব ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত রুহুল কবির রিজভীকে কেন্দ্রীয় কার্যালয়ে সব সময়ই পান নেতাকর্মীরা। এর বাইরে শনিবার কেন্দ্রীয় কার্যালয়ে সকাল থেকে রাত পর্যন্ত উপস্থিত থাকবেন হাবিব উন-নবী খান সোহেল, রোববার ও বৃহস্পতিবার আব্দুস সালাম আজাদ, সোমবার শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মঙ্গলবার সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও বুধবার থাকবেন খায়রুল কবির খোকন। এর মাধ্যমে কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের আরও পদচারণা বাড়বে ও নানা কর্মকাণ্ডেও আগের চেয়ে গতিশীলতা আসবে বলে মনে করছেন হাইকমান্ড। এখনো যুগ্ম মহাসচিবের দুটি পদ শূন্য রয়েছে।

জানতে চাইলে যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি যুগান্তরকে বলেন, বৈঠকে আগামী দিনের আন্দোলনসহ নানা বিষয়ে করণীয় নিয়ে কিছু পরামর্শ নেওয়া হয়েছে। যা নিয়ে স্থায়ী কমিটিতে আলোচনা হবে। এছাড়া নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এখন থেকে নিয়মিত বসবেন যুগ্ম মহাসচিবরা। এরই অংশ হিসাবে আজ (সোমবার) কেন্দ্রীয় কার্যালয়ে আছি।

এর আগে বিএনপির চার যুগ্ম মহাসচিবকে উপদেষ্টা করা হয়। তারা হলেন-মাহবুবউদ্দিন খোকন, মোয়াজ্জেম হোসেন আলাল, হারুন অর রশিদ ও আসলাম চৌধুরী। 

Advertisement

বিএনপি যুগ্ম মহাসচিব কমিটি

Advertisement

আরও পড়ুন

আমার ইসলামে প্রবেশকে কটাক্ষ করে অনেকেই কষ্ট দেওয়ার চেষ্টা করেছেন: সামান্তা

আমার ইসলামে প্রবেশকে কটাক্ষ করে অনেকেই কষ্ট দেওয়ার চেষ্টা করেছেন: সামান্তা

বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

তথ্যের বিভ্রান্তি, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া মারা যাননি

তথ্যের বিভ্রান্তি, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া মারা যাননি

এনসিটি বিদেশি কোম্পানির হাতে দেওয়ার সিদ্ধান্ত আত্মঘাতী: সাইফুল হক

এনসিটি বিদেশি কোম্পানির হাতে দেওয়ার সিদ্ধান্ত আত্মঘাতী: সাইফুল হক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম