Logo
Logo
×

Advertisement

রাজনীতি

খালেদা জিয়ার মুক্তির দাবিতে ৩ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ জুন ২০২৪, ০১:৩৬ পিএম

খালেদা জিয়ার মুক্তির দাবিতে ৩ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

Advertisement

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ৩ দিনের সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরআগে কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে আগামী ২৯ জুন বিকাল ৩টায় রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে, ১লা জুলাই সারাদেশের মহানগরগুলোতে এবং ৩ জুলাই জেলা সদরগুলোতে সমাবেশ অনুষ্ঠিত হবে। 

খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে ৭১ বিশিষ্ট নাগরিকের বিবৃতি

তিনি বলেন, বেগম খালেদা জিয়া মুক্তির আন্দোলন আরও বেগবান করা হবে। এই আন্দোলনকে আমরা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চাই।

সম্মেলন উপস্থিত ছিলেন দলটির  স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার,  সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, হাবিবউন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আব্দুস সালাম আজাদ, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।

Advertisement

খালেদা জিয়া মুক্তি কর্মসূচি বিএনপি

Advertisement

আরও পড়ুন

বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

তথ্যের বিভ্রান্তি, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া মারা যাননি

তথ্যের বিভ্রান্তি, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া মারা যাননি

এনসিটি বিদেশি কোম্পানির হাতে দেওয়ার সিদ্ধান্ত আত্মঘাতী: সাইফুল হক

এনসিটি বিদেশি কোম্পানির হাতে দেওয়ার সিদ্ধান্ত আত্মঘাতী: সাইফুল হক

শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার দাবি

শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার দাবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম