Logo
Logo
×

Advertisement

রাজনীতি

মনোনয়ন ফরম বেচেই আওয়ামী লীগের আয় ১৭ কোটি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ জুন ২০২৪, ০৬:৪৫ পিএম

মনোনয়ন ফরম বেচেই আওয়ামী লীগের আয় ১৭ কোটি

Advertisement

দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে শক্তিশালী হয়েছে আওয়ামী লীগের কোষাগার। ২০২৩ পঞ্জিকা বছরের নিরীক্ষিত একটি হিসাব প্রতিবেদন বৃহস্পতিবার নির্বাচন কমিশনে জমা দিয়েছেন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ পঞ্জিকা বছরে আওয়ামী লীগ যে ২৭ কোটি ১৪ লাখ ৪৫ হাজার টাকা আয় করেছে, তার মধ্যে কেবল মনোনয়ন ফরম বিক্রি করে ১৬ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকা এসেছে। অন্যান্য ফরম থেকে এসেছে ২ কোটি ২৯ লাখ ৮৪ হাজার টাকা। মাসিক চাঁদা বাবদ আয় হয়েছে ১ কোটি ৬৩ লাখ ৬৩ হাজার টাকা। মেঘনা ব্যাংক অনুদান হিসেবে দিয়েছে ১ কোটি ১ লাখ টাকা।

আওয়ামী লীগ গত বছরের ব্যয় দেখিয়েছে ৯ কোটি ৮৭ লাখ ৩৬ হাজার টাকা। তাতে উদ্বৃত্ত থেকেছে ১৭ কোটি ৮৪ লাখ ৫১ হাজার ১৮৯ টাকা। আর বছর শেষে স্থিতির পরিমাণ দাঁড়িয়েছে ৯০ কোটি ৫৫ লাখ ৩১ হাজার টাকা।

২০২২ পঞ্জিকা বছরে দলটি ১০ কোটি ৭১ লাখ ৩৫ হাজার ৭৬৮ টাকা আয় দেখিয়েছে। আর ব্যয় দেখিয়েছে ৭ কোটি ৮৬ লাখ ৮৪ হাজার ৫৭৯ টাকা।

২০২১ সালে আওয়ামী লীগের আয় ছিল ২১ কোটি ২৩ লাখ ৪৬ হাজার ১৬৬ টাকা, তহবিল থেকে ৬ কোটি ৩০ লাখ ১৯ হাজার ৮৫২ টাকা ব্যয় দেখানো হয়েছিল।

মহামারীর প্রথম বছর ২০২০ সালে ১০ কোটি ৩৩ লাখ ৪৩ হাজার ৫৩৩ টাকা আয় দেখিয়েছিল আওয়ামী লীগ। আর ব্যয় ছিল ৯ কোটি ৯৪ লাখ ৪৯ হাজার ৯৩১ টাকা।

২০১৯ সালে আওয়ামী লীগের আয় ছিল ২১ কোটি টাকা। আর তার আগে একাদশ সংসদ নির্বাচনের বছর ২০১৮ সালে ২৪ কোটি টাকা আয় দেখিয়েছিল দলটি।

নির্বাচন কমিশনে আসা পাঁচ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।

Advertisement

মনোনয়ন ফরম বেচেই আওয়ামী লীগে র আয় ১৭ কোটি

Advertisement

আরও পড়ুন

সরকারকে নয়, আজ থেকে ১৮ কোটি মানুষকে সহযোগিতা করব: জামায়াত আমির

সরকারকে নয়, আজ থেকে ১৮ কোটি মানুষকে সহযোগিতা করব:  জামায়াত আমির

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ জালিয়াতি পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি: জামায়াত আমির

আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি: জামায়াত আমির

সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেবে না এনসিপি : আখতার হোসেন

সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেবে না এনসিপি : আখতার হোসেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম