Logo
Logo
×

Advertisement

রাজনীতি

সমমনা দল ও জোটের সঙ্গে বসছে বিএনপি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ জুলাই ২০২৪, ০২:৩০ পিএম

সমমনা দল ও জোটের সঙ্গে বসছে বিএনপি

Advertisement

দীর্ঘ বিরতির পর যুগপৎ আন্দোলনের শরিক দল ও জোটের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে বিএনপি। বৃহস্পতিবার বিকাল চারটায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি জানিয়েছেন।

বিএনপি সূত্রে জানা গেছে, এক দফা কর্মসূচি ঠিক করতে যুগপৎ আন্দোলনের শরিকদলগুলোর সঙ্গে এ বৈঠক হবে।

এদিন প্রথমে বিকাল ৪টায় গণতান্ত্রিক বাম ঐক্য, এরপর এনডিএম, গণফোরাম ও পিপলস পার্টির সঙ্গে পৃথক বৈঠক করবে বিএনপি। 

শায়রুল কবির খান জানান, বাংলাদেশের জনগণের ভোটাধিকার হরণকারী বর্তমান ফ্যাসিবাদী কর্তৃতবাদী অবৈধ সরকারের পদত্যাগ ও বিদ্যমান জাতীয় সংসদ বিলুপ্তি, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন ও নির্বাচন কমিশন পুনঃগঠন করে তার অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সব সকল রাজবন্দির মুক্তি ও মিথ্যা গায়েবি মামলা প্রত্যাহার, ফরমায়েশি রায়ে দেওয়া সাজা বাতিল এবং সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে জনগণের অর্থনৈতিক মুক্তি ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে এক দফা বাস্তবায়নে যুগপৎ কর্মসূচি শুরু হয়েছিল। গত বছর ১২ জুলাই নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় অফিস সামনে সমাবেশ থেকে কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Advertisement

সমমনা দল জোট বিএনপি

Advertisement

আরও পড়ুন

দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর

দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর

ড. এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে রাশেদ খানের সৌজন্য সাক্ষাৎ

ড. এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে রাশেদ খানের সৌজন্য সাক্ষাৎ

খুলনার খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খুলনার খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সরকারের উদ্দেশ্যে পরওয়ার পতিত সরকার ফেরার ভয় দেখিয়ে লাভ নেই

পতিত সরকার ফেরার ভয় দেখিয়ে লাভ নেই

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম