Logo
Logo
×

Advertisement

রাজনীতি

জবি ছাত্রলীগের ৬ নেতার পদত্যাগের ঘোষণা

Advertisement

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৪, ০৭:৩৬ পিএম

জবি ছাত্রলীগের ৬ নেতার পদত্যাগের ঘোষণা

Advertisement

কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার করা মন্তব্যের প্রতিবাদ জানিয়ে সংগঠনের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের ছয় নেতা। 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে এ ঘোষণা দেন তারা। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ শাখার সহ-সভাপতি মাহমুদুল হাসান সামি ও রসায়ন বিভাগ শাখার সহ-সভাপতি তাওসিফ কবির, মনোবিজ্ঞান বিভাগ শাখার সহ-সভাপতি রনি সরকার ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান, ভূগোল ও পরিবেশ বিভাগ শাখার সহ-সভাপতি মাহমুদুল হাসান নোমান এবং শিঞ্জন বসাক পদত্যাগ করেন। 

মাহমুদুল হাসান নোমান ফেসবুকে লিখেন- আমি নিজ ইচ্ছায় ও স্বজ্ঞানে ভূগোল ও পরিবেশ বিভাগ শাখা ছাত্রলীগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহ-সভাপতি পদ থেকে পদত্যাগ করলাম। সাধারণ শিক্ষার্থী হিসেবে ট্যাগ লাইনে বাকি দিন কাটাতে চাই। 

পদত্যাগের ঘোষণা দেওয়া তাওসিফ কবির বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শ মনে-প্রাণে ধারণ করি। ক্যাম্পাসের প্রথম দিন থেকেই ছাত্রলীগ করি; কিন্তু প্রধানমন্ত্রীর বক্তব্য আমার মনে আঘাত করেছে। তাই সংগঠনের প্রতি পূর্ণ ভালোবাসা ও সম্মান রেখে পদত্যাগ করছি।

Advertisement

কোটাবিরোধী আন্দোলন ছাত্রলীগের ৬ নেতার পদত্যাগ

Advertisement

আরও পড়ুন

সরকারের প্ল্যান শুধু দফায় দফায় সবকিছুর দাম বাড়ানো: মঞ্জু

সরকারের প্ল্যান শুধু দফায় দফায় সবকিছুর দাম বাড়ানো: মঞ্জু

আন্দোলনে ফ্যাসিস্টরা অনুপ্রবেশ করলে দায় সরকারের: নাহিদ ইসলাম

আন্দোলনে ফ্যাসিস্টরা অনুপ্রবেশ করলে দায় সরকারের: নাহিদ ইসলাম

শ্রমিক অসন্তোষ ঘিরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারীদের রুখে দেওয়ার ডাক

শ্রমিক অসন্তোষ ঘিরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারীদের রুখে দেওয়ার ডাক

শ্রমিক আন্দোলনে আওয়ামী অপতৎপরতার দায় জামায়াত আমিরের: রাশেদ খান

শ্রমিক আন্দোলনে আওয়ামী অপতৎপরতার দায় জামায়াত আমিরের: রাশেদ খান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম