Logo
Logo
×

Advertisement

রাজনীতি

পরিস্থিতি আরও খারাপ হতে পারে, বিএনপি-জামায়াত ঘাপটি মেরে আছে: কাদের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ জুলাই ২০২৪, ০১:৫৩ পিএম

পরিস্থিতি আরও খারাপ হতে পারে, বিএনপি-জামায়াত ঘাপটি মেরে আছে: কাদের

ফাইল ছবি

Advertisement

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পরিস্থিতি আরও খারাপ হতে পারে, বিএনপি-জামাতের নেতাকর্মীরা ঘাপটি মেরে আছে। 

বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে দলের ঢাকা জেলা কার্যালয়ে উত্তর আওয়ামী লীগের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এসময় বিএনপি-জামাতের পরিকল্পনা প্রতিহত করতে দলের নেতাকর্মীদের নিজ নিজ থানায় সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল মিথ্যাচার করছেন দাবি করে সেতুমন্ত্রী বলেন, তারা লাশের ওপর দাঁড়িয়ে ক্ষমতা নিতে চায়। তারেক রহমান লন্ডনে বসে দেশ ধ্বংসের পরামর্শ দিচ্ছে বলেও দাবি করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি বেছে বেছে নতুন নেতৃত্বের চিহ্নিত সন্ত্রাসীদের পদায়ন করেছে। (কোটা সংস্কার আন্দোলন চলাকালে) এই হামলা পরিচালনার জন্য তাদেরকে পরিকল্পিতভাবে নিয়োগ করা হয়েছে; কোথায় কে হামলা চালাবে, কোথায় কারা পেছন থেকে সহযোগিতা করবে সবকিছু আগেভাগে নীলনকশা প্রস্তুত ছিল।

তিনি বলেন, বাংলাদেশের জনগণ দেশের শান্তি স্থিতিশীলতা বজায় রাখতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। বাংলাদেশবিরোধী, মুক্তিযুদ্ধবিরোধী, স্বাধীনতাবিরোধী, উন্নয়নবিরোধী, গণতন্ত্রবিরোধী যে কোনো ষড়যন্ত্র মোকাবিলা করতে আওয়ামী লীগ প্রস্তুত।

তিনি বলেন, গুজবে কান দেবেন না। গুজব একটি সন্ত্রাস। গুজব আপনার সন্তানকে মাদকের মতো সর্বনাশের দিকে ঠেলে দিতে পারে। কাজেই এই গুজব-গুঞ্জন প্রতিরোধ করতে হবে।

Advertisement

পরিস্থিতি বিএনপি জামায়াত ওবায়দুল কাদের

Advertisement

আরও পড়ুন

তিন সিটি করপোরেশনে মেয়রপ্রার্থী ঘোষণা সিপিবির

তিন সিটি করপোরেশনে মেয়রপ্রার্থী ঘোষণা সিপিবির

ব্রাহ্মণপাড়া ছাত্রদলের সদস্যসচিব ফয়সাল বহিষ্কার

ব্রাহ্মণপাড়া ছাত্রদলের সদস্যসচিব ফয়সাল বহিষ্কার

হাসনাত আব্দুল্লাহর ফেসবুক পোস্ট আ.লীগের প্রকৃত রূপ বুঝতে আর কত রক্ত, আগুন ও সন্ত্রাসের ঘটনা ঘটতে হবে?

আ.লীগের প্রকৃত রূপ বুঝতে আর কত রক্ত, আগুন ও সন্ত্রাসের ঘটনা ঘটতে হবে?

ছাত্রশক্তির হাসিবের ওপর হামলাকারী কে, জানা গেল পরিচয়

ছাত্রশক্তির হাসিবের ওপর হামলাকারী কে, জানা গেল পরিচয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম