Logo
Logo
×

Advertisement

রাজনীতি

নুরের ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আবেদন নাকচ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ আগস্ট ২০২৪, ০৬:৪৩ পিএম

নুরের ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আবেদন নাকচ

Advertisement

আদালত অবমাননার মামলায় গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুরের ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আবেদন নাকচ করেছেন হাইকোর্ট।

বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন।

বিচারকদের নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে নুরের বিরুদ্ধে আদালত অবমাননার এ মামলায় আদেশ হওয়ার কথা ছিল বৃহস্পতিবার।

কোটা সংস্কার আন্দোলনের মধ্যে আটকের পর কারাগারে থাকায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি ও শুনানির জন্য তার পক্ষে সময়ের আবেদন করা হয়।

নুরের আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তৌফিক ইনাম টিপু ও অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ।

পরে মাকসুদ উল্লাহ বলেন, নুরুল হক নুর বর্তমানে কারাগারে থাকায় তার ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি ও শুনানির জন্য সময়ের আবেদন করা হয়। আদালত ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আবেদন নামঞ্জুর করে আগামী ২৮ আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।

কোটা সংস্কার আন্দোলনের মধ্যে রাজধানীর বনানী থানায় নাশকতার একটি মামলায় গত ২০ জুলাই নুরকে গ্রেফতার করা হয় বলে অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ জানান।

গত বছরের ৭ ডিসেম্বর ‘বিচারকদের সতর্ক করে ভিপি নুরের আপত্তিকর বক্তব্য’ শিরোনামে একটি সংবাদ প্রতিবেদন প্রকাশিত হয় পত্রিকায়।

রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকি মোড়ে এক সমাবেশের খবর নিয়ে প্রতিবেদনটি করা হয়। সেখানে বিচারকদের বিরুদ্ধে নুরুল হক নুর ‘আপত্তিকর’ বক্তব্য দেন বলে অভিযোগ ওঠে।

গত ১৭ ডিসেম্বর সহকারী অ্যাটর্নি জেনারেল কালীপদ মৃধা ওই প্রতিবেদন নজরে আনলে হাইকোর্ট নুরকে তলব করেন এবং তার বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, তা জানতে রুল জারি করা হয়।

Advertisement

কোটাবিরোধী আন্দোলন নুর হাজিরা অব্যাহতি আবেদন নাকচ

Advertisement

আরও পড়ুন

হিন্দু সম্প্রদায়কে রাজনৈতিক স্বার্থে ব্যবহার হতে দেওয়া হবে না: এনসিপি

হিন্দু সম্প্রদায়কে রাজনৈতিক স্বার্থে ব্যবহার হতে দেওয়া হবে না: এনসিপি

দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম

দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম

তারেক রহমানের পক্ষ থেকে সাইফুলকে আধুনিক কৃত্রিম পা সংযোজন

তারেক রহমানের পক্ষ থেকে সাইফুলকে আধুনিক কৃত্রিম পা সংযোজন

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম