Logo
Logo
×

Advertisement

রাজনীতি

নেতাকর্মীদের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ, যা বললেন মির্জা ফখরুল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪, ০১:১০ পিএম

নেতাকর্মীদের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ, যা বললেন মির্জা ফখরুল

Advertisement

হাসিনা সরকারের পতনের পর সারাদেশেই লুটপাট হচ্ছে বলে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ করা হয় বিভিন্ন মাধ্যমে। এমনকি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও অভিযোগ করেন। অভিযোগের এ বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।   

তিনি বলেন, কোনো লুটপাটে বিএনপির কর্মীরা জড়িত নয়। এমন কাজে কেউ জড়িত থাকলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। 

বুধবার (২৮ আগস্ট) সকালে দলের গুলশান কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিং এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন,ছাত্র জনতার বিপ্লবকে নস্যাৎ করতে বিদেশ থেকে থেকে প্রচারণা চালানো হচ্ছে। ঢালাওভাবে মামলা দিলে বিপ্লব সুসংহত হবে না। মামলা করার আগে যাচাই করতে দলের কর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

এক এগারোর মতোই বিএনপিকে লক্ষ্য করে অপপ্রচার করা হচ্ছে বলে জানান দলটির মহাসচিব।এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি।

Advertisement

মির্জা ফখরুল বিএনপি লুটপাট

Advertisement

আরও পড়ুন

হামলার পেছনে কাদের হাত থাকতে পারে, জানালেন নুসরাত

হামলার পেছনে কাদের হাত থাকতে পারে, জানালেন নুসরাত

সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী

সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী

আ.লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মহিলা দল নেত্রী বহিষ্কার

আ.লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মহিলা দল নেত্রী বহিষ্কার

নুসরাতের বাড়িতে আগুন জনগণকে কি আইন হাতে তুলে নিতে হবে, প্রশ্ন আসিফের

জনগণকে কি আইন হাতে তুলে নিতে হবে, প্রশ্ন আসিফের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম