Logo
Logo
×

Advertisement

রাজনীতি

বিকালে কলারোয়ায় তারেক রহমানের জনসভা, প্রস্তুত মঞ্চ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, কলারোয়া (সাতক্ষীরা) থেকে

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৫ পিএম

বিকালে কলারোয়ায় তারেক রহমানের জনসভা, প্রস্তুত মঞ্চ

Advertisement

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিএনপির জনসভা আজ। বিকাল ৩টায় কলারোয়া হাইস্কুল ফুটবল মাঠে এ জনসভা শুরু হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি জনসভায় বক্তব্য রাখবেন। দীর্ঘ প্রায় দেড় দশক পর প্রথমবারের মতো প্রধান অতিথি হিসেবে জনসভায় অংশ নিচ্ছেন তিনি। 

এদিকে পূর্বঘোষিত জনসভাকে কেন্দ্র করে প্রস্তুত করা হয়েছে মঞ্চ। খণ্ড খণ্ড মিছিল নিয়ে জেলার বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। তীব্র রোদ ও গরম উপেক্ষা করে আগে আসা কর্মীরা মাঠের চারপাশে অবস্থান নিয়েছেন।

জনসভার একদিন আগেই ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে কলারোয়া ফুটবল মাঠ। এ ছাড়া উপজেলার বিভিন্ন পয়েন্টে শোভা পাচ্ছে পোস্টার-ফেস্টুন। 

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর এ জনসভাকে কেন্দ্র করে উজ্জীবিত বিএনপি নেতাকর্মীরা।  

স্থানীয়রা বলছেন, গত এক দশকে সাতক্ষীরায় এমন পোস্টার-ফেস্টুন শোভা পায়নি। নেতাকর্মীদেরকেও এমন উজ্জীবিত দেখা যায়নি। সাবেক সংসদ সদস্য ও বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবের কারামুক্তির পর কর্মীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।  আজকের জনসভায় সভাপতিত্ব করবেন হাবিবুল ইসলাম হাবিব। 

এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়াল বক্তব্য প্রচারের জন্য তিনটি এলইডি ডিসপ্লে প্রস্তুত করা হয়েছে। মঞ্চসহ আশপাশে শতাধিক মাইক টানানো হয়েছে।

Advertisement

বিকাল কলারোয়া তারেক রহমান জনসভা মঞ্চ

Advertisement

আরও পড়ুন

আ. লীগ ভোট চুরি করেছে, বিএনপি ফলাফল: হাসনাত

আ. লীগ ভোট চুরি করেছে, বিএনপি ফলাফল: হাসনাত

হাসপাতালে নির্ধারিত সময়ে উপস্থিত না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা: দুলু

হাসপাতালে নির্ধারিত সময়ে উপস্থিত না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা: দুলু

প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

‘মাদকবিরোধী অভিযানে ইশরাকের জোরালো অবস্থান প্রশংসনীয়’

‘মাদকবিরোধী অভিযানে ইশরাকের জোরালো অবস্থান প্রশংসনীয়’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম