Logo
Logo
×

Advertisement

রাজনীতি

১২ বছরের সাজা থেকে বিএনপি নেতা দুলু খালাস

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০১:৫১ পিএম

১২ বছরের সাজা থেকে বিএনপি নেতা দুলু খালাস

Advertisement

বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ১২ বছরের সাজা থেকে বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে খালাস দিয়ে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রাই দেন।

আদালতে আজ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর আইনজীবী ছিলেন অ্যাভোকেট মো. আরিফুল ইসলাম।

২০০৪ সালের ফেব্রুয়ারি মাসে নাটোরে ১৮টি বাড়িঘর আগুন দিয়ে পোড়ানো হয়। এ ঘটনায় ওই বছরই নাটোরে মামলা হয়। একই ঘটনায় ২০০৭ সালে আরেকটি মামলা হয়, যেখানে রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে আসামি করা হয়।

পরে নাটোরের বিশেষ জজ আদালত দুলুকে ১২ বছর এবং অন্য ৮৩ আসামিকে ১০ বছরের সাজা দেন। সেই সাজার বিরুদ্ধে রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ২৮ আসামি আপিল করেন। শুনানি শেষে আজ রায়ের জন্য দিন ধার্য ছিল। রায়ে সব আসামিকে বেকসুর খালাস দিয়েছেন হাইকোর্ট।

Advertisement

দুলু খালাস হাইকোর্ট বিএনপি

Advertisement

আরও পড়ুন

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় পেট্রোল বোমা হামলার নিন্দা রিজভীর

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় পেট্রোল বোমা হামলার নিন্দা রিজভীর

গুরুতর অসুস্থ আ স ম আবদুর রব

গুরুতর অসুস্থ আ স ম আবদুর রব

পরাজিত শক্তির চিন্তার সঙ্গে জনগণের আকাঙ্ক্ষার কোনো মিল নেই: রিজভী

পরাজিত শক্তির চিন্তার সঙ্গে জনগণের আকাঙ্ক্ষার কোনো মিল নেই: রিজভী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম