Logo
Logo
×

Advertisement

রাজনীতি

পূজা চেরী ইস্যুতে

মিথ্যাচার ও গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান শিবির সভাপতির

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৭ পিএম

মিথ্যাচার ও গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান শিবির সভাপতির

শিবির সভাপতি মঞ্জুরুল ইসলাম।

Advertisement

ইসলামী ছাত্রশিবিরের প্যাডে একটি কমিটির তালিকা ভাইরাল হয়েছে।  সেখানে দেখা গেছে, অভিনেত্রী পূজা চেরীর নাম রয়েছে। তার নামের সামনে লেখা আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক (অমুসলিম শাখা)। তবে শিবিরের প্যাডে মহিলা শাখার ওই কমিটি ভুয়া বলে জানিয়েছেন ছাত্রসংগঠনটির সভাপতি মঞ্জুরুল ইসলাম।

নিজের ফেসবুকে পেজে এক স্ট্যাটাসে এ তথ্য জানান তিনি।

মঞ্জুরুল ইসলাম বলেন, ছাত্রশিবিরের প্যাডের ছবি ব্যবহার করে ভুয়া কমিটির গুজব! যারা ছাত্রশিবিরের আদর্শ এবং গঠনমূলক কাজের কাছে পরাজিত তারাই গুজবের আশ্রয় নিয়ে ছাত্রশিবিরকে মোকাবেলা করার চেষ্টা করে থাকে। যুগে যুগে সত্য ও ন্যায়ের আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করতে এ রকম মিথ্যা প্রচারণা করেছে বিরোধীরা। কিন্তু তাদের এসব অপকৌশল ঐতিহাসিকভাবে পরাজিত হয়েছে।

সচেতন ছাত্র-জনতাকে এসব মিথ্যাচার ও গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন শিবির সভাপতি।

এদিকে শিবিরের প্যাডে নিজের নাম দেখে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী পূজা চেরীও। তিনি গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে বলেন, ‘এমন কোনো রিউমারস করা আসলে উচিৎ না, যেই রিউমারস জাতি, বর্ণ, ধর্ম সব কিছুর ওপর প্রভাব পড়ে।’

সর্বশেষ নিজের অবস্থান স্পষ্ট করে অভিনেত্রী বলেন, ‘আমি একজন অভিনয়শিল্পী।

বাংলা চলচ্চিত্রকে ভালোবাসি, এটাই আমার প্রফেশনের জায়গা। আমি সব সময় এই প্রফেশনকেই রেসপেক্ট করি এবং উপভোগ করি। এই প্রফেশনের বাহিরে আমি কোনো রাজনৈতিক প্রফেশনের সঙ্গে যুক্ত নই।

Advertisement

ছাত্রশিবির পূজা চেরীর

Advertisement

আরও পড়ুন

দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর

দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর

ড. এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে রাশেদ খানের সৌজন্য সাক্ষাৎ

ড. এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে রাশেদ খানের সৌজন্য সাক্ষাৎ

খুলনার খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খুলনার খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সরকারের উদ্দেশ্যে পরওয়ার পতিত সরকার ফেরার ভয় দেখিয়ে লাভ নেই

পতিত সরকার ফেরার ভয় দেখিয়ে লাভ নেই

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম