Logo
Logo
×

Advertisement

রাজনীতি

নির্বাচন এবং সংস্কার সাংঘর্ষিক নয়: ববি হাজ্জাজ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০৮:১৪ পিএম

নির্বাচন এবং সংস্কার সাংঘর্ষিক নয়: ববি হাজ্জাজ

Advertisement

রাজনৈতিক দলগুলো সরকারকে সফল করতে কাজ করছে মন্তব্য করে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, এই সরকার আমাদের সরকার। সরকারের কোনো উপদেষ্টা যখন বলেন রাজনৈতিক দলগুলো সরকারকে ব্যর্থ প্রমাণ করতে কাজ করছে তখন আমরা ব্যথিত হই। আমরা পরিষ্কার করে বলতে চাই, সংস্কার এবং নির্বাচন সাংঘর্ষিক নয়। নির্বাচিত সরকার দেখতে চাওয়া জনগণের মৌলিক অধিকার।

সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ভারতীয় হিন্দুত্ববাদী গোষ্ঠী কর্তৃক বাংলাদেশের পতাকা অবমাননা এবং বাংলাদেশের বিরুদ্ধে তথ্যসন্ত্রাসের বিরুদ্ধে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম কর্তৃক ‘জাতীয় পতাকা প্রদর্শন’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন ববি হাজ্জাজ।

তিনি বলেন, আমরা ভারতের বিরুদ্ধে না, আমরা ভারতীয় আগ্রাসন, ভারতীয় মিডিয়ার তথ্যসন্ত্রাস এবং ভারত সরকারের দাদাগিরির বিরুদ্ধে। জুলাই বিপ্লবে ভারতীয় অনেক বিশ্ববিদ্যালয়ের তরুণরা আমাদের সঙ্গে সংহতি প্রকাশ করায় মোদি সরকার ভেবেছে একদিন তাদের বিরুদ্ধেও এমন আন্দোলন হবে। আর এজন্য নিজেদের অনুগত মিডিয়া দিয়ে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে সেসব তরুণদের বিভ্রান্ত করছে।

ববি হাজ্জাজ আরও বলেন, ভারতের পররাষ্ট্র সচিব তার বাংলাদেশ সফর শেষে দেশে ফিরে সংসদীয় কমিটিকে এখানকার পরিস্থিতি ব্যাখ্যা করেছেন। আমরা আশা করব, হাসিনার নতজানু, দাসত্বের নীতি থেকে বের হয়ে এসে আগামীতে আমরা ভারতের সঙ্গে মর্যাদা এবং ন্যায্যতার সম্পর্ক তৈরি করতে পারব।

জাতীয় পতাকা প্রদর্শন কর্মসূচিতে সভাপতির বক্তব্যে এনডিএম মহাসচিব মোমিনুল আমিন বলেন, বাংলাদেশের এক ইঞ্চি মাটির দিকে কেউ আগ্রাসী দৃষ্টি নিয়ে তাকালে আমরা শকুনের মত চোখ উপড়ে ফেলব।

এ সময় আরও উপস্থিত ছিলেন- এনডিএম এর উচ্চ পরিষদ সদস্য হুমায়ুন পারভেজ খান, ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান ফারুক-উজ-জামান চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব সৈয়দ জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক জাবেদুর রহমান জনি, নির্বাহী সদস্য এজানুর রহমান, অ্যাডভোকেট নূর উল্লাহ, যুব আন্দোলন সভাপতি আদনান সানি এবং ছাত্র আন্দোলনের সভাপতি মাসুদ রানা জুয়েলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

Advertisement

ববি হাজ্জাজ

Advertisement

আরও পড়ুন

এ্যানিসহ ৫ নেতাকে যে দায়িত্ব দিল বিএনপি

এ্যানিসহ ৫ নেতাকে যে দায়িত্ব দিল বিএনপি

কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে গুলির অভিযোগ, যা বললেন আমির হামজা

কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে গুলির অভিযোগ, যা বললেন আমির হামজা

ছাত্র সংসদ নেতাদের কেন ডেকেছেন জামায়াত আমির?

ছাত্র সংসদ নেতাদের কেন ডেকেছেন জামায়াত আমির?

তৃণমূলে নাশকতা মোকাবিলায় সতর্ক বিএনপি, ৫ সদস্যের বিশেষ টিম

তৃণমূলে নাশকতা মোকাবিলায় সতর্ক বিএনপি, ৫ সদস্যের বিশেষ টিম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম