Logo
Logo
×

Advertisement

রাজনীতি

বিচারহীনতার কারণে ধর্ষণের অপরাধ বাড়ছে: শিবির সেক্রেটারি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ০৯:৩৭ পিএম

বিচারহীনতার কারণে ধর্ষণের অপরাধ বাড়ছে: শিবির সেক্রেটারি

ছবি: সংগৃহীত

Advertisement

কেবল বিচার ব্যবস্থা পরিবর্তনই নয়, দেশে চলা অপসংস্কৃতিও বন্ধ করতে হবে, শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি ঢেলে সাজাতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।

রোববার (৯ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত ‘ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধন’ সমাবেশে তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, স্বাধীনতার ৫০ বছরে এসেও ধর্ষকদের বিচার চাইতে সমাবেশ করতে হয়। আছিয়া ঘরের লোকের দ্বারাই ধর্ষিত হয়েছে, তাকে নিরাপদ অবস্থান সমাজ দিতে পারেনি। ২০১৬ সাল থেকে ২০ পর্যন্ত ২৬ হাজারের বেশি ধর্ষণের মামলা রেকর্ড হয়েছে। আর ২০ সাল থেকে ২৪ পর্যন্ত ৬ হাজারের বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে। আমরা অধিকাংশ ধর্ষণের কোনো বিচার পাইনি। নারী ও শিশু নির্যাতনের যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, তাতে এ পর্যন্ত প্রায় ৩০ থেকে ৩২ হাজার মামলা দায়ের করা হয়েছে। কিন্তু দীর্ঘসূত্রিতার কারণে মাত্র ৫ শতাংশ মামলার বিচারকাজ হতে দেখা গেছে। বিচারহীনতার কারণে বহু ধর্ষক সমাজেই বসবাস করছে এবং আরও ধর্ষণের ঘটনা ঘটাচ্ছে।

তিনি বলেন, আজ নারীরা মিছিল করে বলছে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত মৃত্যুদণ্ড। অথচ ১৫০০ বছর আগে ইসলাম বলে গেছে, ধর্ষকদের পাথর নিক্ষেপ করে হত্যা করার জন্য। কিন্তু এখন ধর্ষণের একটা মামলা করা হলে ৭-৮ বছরেও তার কোনো বিচার হয় না। এই বিচার ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

শিবিরের সেক্রেটারি জেনারেল বলেন, ইদানিং আরেকটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে। কোনো ঘটনা ঘটলে একটি দল বলছে, দেশে নির্বাচিত সরকার নেই বলে এমন ঘটনা ঘটছে। আমরা দেখতে পাচ্ছি, সে দলের কর্মীদের মাধ্যমেই ধর্ষণের মতো ঘটনা ঘটছে। তাদের বলতে চাই, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে বাংলাদেশের রাজনীতিতে আপনাদের মাইনাস করা হবে। জনগণ আপনাদের সমর্থন দেবে না, তাদের পালস বোঝার চেষ্টা করুন। আমরা আর কোনো গুম, খুন, ধর্ষণের রাজনীতি দেখতে চাই না।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন সংগঠনের মানবসম্পদ বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম, প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ প্রমুখ।

Advertisement

ছাত্রশিবির সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম

Advertisement

আরও পড়ুন

সরকারকে নয়, আজ থেকে ১৮ কোটি মানুষকে সহযোগিতা করব: জামায়াত আমির

সরকারকে নয়, আজ থেকে ১৮ কোটি মানুষকে সহযোগিতা করব:  জামায়াত আমির

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ জালিয়াতি পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি: জামায়াত আমির

আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি: জামায়াত আমির

সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেবে না এনসিপি : আখতার হোসেন

সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেবে না এনসিপি : আখতার হোসেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম