Logo
Logo
×

Advertisement

রাজনীতি

হাসনাতের পোস্ট

‘আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড’

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ০৪:০১ পিএম

‘আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড’

ছবি: সংগৃহীত

Advertisement

পতিত আওয়ামী লীগের ভবিষ্যৎ প্রশ্নে এবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি বার্তা দিয়েছেন শেখ হাসিনার পতনে নেতৃত্ব দেওয়া ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। যেখানে তিনি লিখেছেন, আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড।

ছাত্র-জনতার তীব্র আন্দোলনে গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও পতিত আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে। আওয়ামী লীগ কি অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনে অংশ নিতে পারবে? নাকি গত ১৬ বছরের অপরাধের জন্য শাস্তি পাবে দলটি। করা হবে নিষিদ্ধ?

এসব নিয়ে রাজনৈতিক দলগুলো দ্বিধাবিভক্ত। কোনো কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টার অভিযোগও উঠেছে। যা নিয়ে হাসনাত আবদুল্লাহ তার ফেসবুকে দেওয়া এক পোস্টে লিখেন, ‘যে পথ দিয়ে আওয়ামী লীগ পালিয়েছে, ঠিক সে পথ দিয়েই আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র করা হচ্ছে।’

এমন পরিস্থিতিতে ছাত্রদের নেতৃত্বাধীন দলের দাবি, আওয়ামী লীগের বিচারের আগে যেন কোনো নির্বাচন না হয়। আর হলেও তাতে যেন আওয়ামী লীগ কোনোভাবেই অংশ নিতে পারে।

এমন পরিস্থিতিতে শনিবার দুপুরে হাসনাত তার ফেসবুকে এক পোস্ট দিয়ে লিখেছেন, ‘আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোউজ।’ তার ওই পোস্টটি মুহূর্তেই ব্যাপক সাড়া ফেলেছে। যেখানে অনেকেই মনে করছেন, হয়তো খুব শিগগিরই আওয়ামী লীগের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারে রাজনৈতিক দলগুলো। আসতে পারে নিষেধাজ্ঞাও।

Advertisement

শেখ হাসিনা হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগ

Advertisement

আরও পড়ুন

এনসিপির স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক কমিটি গঠন

এনসিপির স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক কমিটি গঠন

বিএনপি-জামায়াত-এনসিপি বিভেদ সত্ত্বেও হাসিনাকে ঠেকাতে একমত

বিভেদ সত্ত্বেও হাসিনাকে ঠেকাতে একমত

হাসিনা ইস্যুতে সবাই ঐক্যবদ্ধ, জনগণকে নিরাপত্তার আস্থা দিতে হবে: তাজনূভা

হাসিনা ইস্যুতে সবাই ঐক্যবদ্ধ, জনগণকে নিরাপত্তার আস্থা দিতে হবে: তাজনূভা

‘আওয়ামী গণহত্যাকারী দুর্বৃত্তরা যেভাবে অগ্নিসন্ত্রাস শুরু করেছে, ওদের ঘুম হারাম করে দেওয়ার বিকল্প নেই’

‘আওয়ামী গণহত্যাকারী দুর্বৃত্তরা যেভাবে অগ্নিসন্ত্রাস শুরু করেছে, ওদের ঘুম হারাম করে দেওয়ার বিকল্প নেই’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম