Logo
Logo
×

Advertisement

রাজনীতি

আওয়ামী লীগের চার খলিফা নিয়ে নাজমুলের পোস্ট

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০৮:৩৪ এএম

আওয়ামী লীগের চার খলিফা নিয়ে নাজমুলের পোস্ট

Advertisement

শেখ হাসিনা চার জনকে দলের খোঁজখবর রাখার দায়িত্ব দিয়েছিলেন, পরবর্তীতে তারা দলের চার খলিফা হয়ে গেছে বলে সামাজিকমাধ্যমে ক্ষোভ ঝাড়লেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।

বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি। 

পোস্টে নাজমুল বলেন, ‘চার জনকে নেত্রী দায়িত্ব দিয়েছিল পার্টির খোঁজখবর রাখার, পরবর্তীতে তারা হয়ে গেল চার খলিফা। এমনকি তারা নিজেদের জাতীয় চার নেতার (সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এ এইচ এম কামরুজ্জামান, ক‍্যাপ্টেন মনসুর আলী) সঙ্গে নিজেদের তুলনা করা শুরু করল। এবং সকল প্রকার অন‍্যায়ের সঙ্গে জড়িত হলো।

সেই থেকে ৪ আগস্ট পর্যন্ত ৩/এ তে বসে বসে নেত্রীকে মিথ্যা তথ‍্য দিয়ে দিয়ে পার্টির মালিক সেজেছিল। অথচ তারা তাদের নির্বাচনি আসনটিতেই সামাল দিতে পারেনি। সেসময় ছাত্রলীগের সাবেক নেতারা ৩/এ বাইরে রাস্তায় নিজেদের জীবন বাজি রেখে পার্টি অফিস আগলে রেখেছিল তা না হলে পাছার চামড়া একটারও থাকতো না।’

নাজমুল লেখেন, ‘আমাদের সাবেক নেতাদের বলে গেল নেত্রীর কাছে যাচ্ছে বলে পালিয়ে চলে গেল অথচ একবারের জন‍্যও খবরও নিল না বল্লোও না যে তোমরা চলে যাও। তার পরদিন তো সব শেষ।

এই ছিল অবস্থা মুখ খুললে কিন্তু ল‍্যাংটা হয়ে যাবে একেকটা সুতরাং এতো ভাব চক্ষুগরম দেখায়েন না। কার বউ পোলাপান কোন দেশে কতো বছর যাবত কিভাবে রাজকীয় ভাবে থাকে কোনো কিছুই অজানা নেই শুধু কর্মীরা জানে না।

Advertisement

নাজমুল শেখ হাসিনা

Advertisement

আরও পড়ুন

আমজনতার তারেক আমার রাষ্ট্রীয় সম্মান পাওয়াটাও জামায়াত-এনসিপি সহ্য করতে পারছে না

আমার রাষ্ট্রীয় সম্মান পাওয়াটাও জামায়াত-এনসিপি সহ্য করতে পারছে না

‘সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন’

‘সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন’

সরকার ধীরে ধীরে আ.লীগের মতো স্বৈরাচারী হয়ে উঠছে: নাহিদ ইসলাম

সরকার ধীরে ধীরে আ.লীগের মতো স্বৈরাচারী হয়ে উঠছে: নাহিদ ইসলাম

মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধাদানের অভিযোগ, তদন্তে কমিটি জামায়াতের

মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধাদানের অভিযোগ, তদন্তে কমিটি জামায়াতের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম