Logo
Logo
×

Advertisement

রাজনীতি

মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধাদানের অভিযোগ, তদন্তে কমিটি জামায়াতের

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২০ পিএম

মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধাদানের অভিযোগ, তদন্তে কমিটি জামায়াতের

Advertisement

দেলোয়ার হোসাইন সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মৃত্যুর পর দাফনে জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে বাধাদানের অভিযোগ তদন্ত করতে কমিটি গঠন করেছে দলটি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বিশেষ বৈঠকে এই কমিটি গঠন করা হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। 

শনিবার (২৪ অক্টোবর) সকালে মানিক পশারীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার নিজ এলাকা চিথলিয়ায় জানাজা-দাফনসহ রাষ্ট্রীয় মর্যাদা প্রদানে বাধা দেওয়া হয়। এ নিয়ে পিরোজপুরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। তিনি পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিথলিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।

অভিযোগ উঠেছে, জামায়াত ইসলামীর নেতাকর্মীরা মানিক পশারীর দাফনে বাধা প্রদান করেছেন। এই অভিযোগের প্রেক্ষিতে জামায়াত দুই সদস্যের একটি কমিটি গঠন করেছে। এই কমিটিকে আগামী ৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বৈঠকে পিরোজপুরে সংঘটিত সাম্প্রতিক ঘটনার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ঘটনার তদন্ত করে এর সঙ্গে সংগঠনের কেউ জড়িত রয়েছে কিনা- তা কমিটি তদন্ত করে দেখবে। এ ব্যাপারে তদন্ত কমিটিকে সার্বিক সহযোগিতা করার জন্য স্থানীয় সংগঠনকে নির্দেশ প্রদান করা হয়। 

ঘটনা তদন্তে দুই সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন- সাইফুল আলম খান মিলন এমপি ও নূরুল ইসলাম বুলবুল এমপি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আওয়ামী লীগকে নিয়ে যা বললেন জামায়াত আমির

আওয়ামী লীগকে নিয়ে যা বললেন জামায়াত আমির

ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের অভিযোগ, ভিডিও প্রকাশ...

ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের অভিযোগ, ভিডিও প্রকাশ...

মুক্তিযুদ্ধের বিরোধিতার জায়গা থেকে জামায়াত এখনো সরে আসে নাই: আবু হানিফ

মুক্তিযুদ্ধের বিরোধিতার জায়গা থেকে জামায়াত এখনো সরে আসে নাই: আবু হানিফ

দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ১১ দলীয় ঐক্যের বৈঠক

দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ১১ দলীয় ঐক্যের বৈঠক

আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্যের নিন্দা জানাল জামায়াত

আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্যের নিন্দা জানাল জামায়াত

রক্তাক্ত ২৮ অক্টোবরের নিহতদের স্মরণ করলেন বিরোধীদলীয় নেতা, দুই দিনের কর্মসূচি ঘোষণা

রক্তাক্ত ২৮ অক্টোবরের নিহতদের স্মরণ করলেন বিরোধীদলীয় নেতা, দুই দিনের কর্মসূচি ঘোষণা

আরও পড়ুন

মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধাদানের অভিযোগ, তদন্তে কমিটি জামায়াতের

মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধাদানের অভিযোগ, তদন্তে কমিটি জামায়াতের

আওয়ামী লীগকে নিয়ে যা বললেন জামায়াত আমির

আওয়ামী লীগকে নিয়ে যা বললেন জামায়াত আমির

সরকারের সুরক্ষার জন্য সাইবার আইন করা হচ্ছে: আখতার হোসেন

সরকারের সুরক্ষার জন্য সাইবার আইন করা হচ্ছে: আখতার হোসেন

ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের অভিযোগ, ভিডিও প্রকাশ...

ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের অভিযোগ, ভিডিও প্রকাশ...

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম