Logo
Logo
×

Advertisement

রাজনীতি

পথসভায় সামান্তা শারমিন

আ.লীগের বিচার না হলে দেশে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ ফিরবে না

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ০৭:২০ পিএম

আ.লীগের বিচার না হলে দেশে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ ফিরবে না

ফাইল ছবি

Advertisement

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। এদের জায়গা বাংলাদের মাটিতে হবে না। আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট ও গণবিরোধী এবং দক্ষিণ এশিয়ায় সবচেয় বড় সন্ত্রাসী দল। এ দলের বিচার আন্তর্জাতিক আদালতে হতে হবে। আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত দেশে রাজনৈতিক সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে না।

শনিবার দুপুরে ভোলার চরফ্যাশন উপজেলায় জাতীয় নাগরিক পার্টির এক পথসভায় তিনি এসব কথা বলেন।

সামান্তা শারমিন বলেন, গত ১৫ বছর বাংলাদেশে একটি দলই রাজত্ব কায়েম করেছে। গত ৫ আগস্ট বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে বিতাড়িত করেছে ছাত্র-জনতা। কিন্ত আমরা দেখতে পাচ্ছি পুরো ক্রেডিট নিয়ে নেওয়ার জন্য কিছু পক্ষ নিজেদের গুছিয়ে নিয়েছে।

তিনি বলেন, যাদের গত ১৫ বছর খুঁজে পাওয়া যায়নি। তারা এখন বড় বড় কথা বলছে। তাদের দেখছি এলাকায় চাঁদাবাজি করতে। তাদের দেখছি এলাকায় ত্রাস সঞ্চার করতে। কিন্ত বাংলাদেশের ছাত্র-জনতা ঘোষণা দিতে চায় বাংলাদেশে লুটপাট আর সন্ত্রাস মেনে নেওয়া হবে না।

এ সময় তার সঙ্গে ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য হাসান মাহামুদ, চরফ্যাশন উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ওহিদ ফয়সালসহ জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মী ও সমর্থকরা।

এদিন বিকালে তিনি ভোলা জেলা পরিষদ হলরুমে জুলাই গণঅভ্যুত্থানে ভোলার ৪৭জন শহিদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 

Advertisement

জাতীয় নাগরিক পার্টি এনসিপি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন

Advertisement

আরও পড়ুন

আগে প্রশ্রয় দিত আ.লীগ, এখন দিচ্ছে বিএনপি: নাহিদ

আগে প্রশ্রয় দিত আ.লীগ, এখন দিচ্ছে বিএনপি: নাহিদ

বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাশ করেছিল আ.লীগ: রিজভী

বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাশ করেছিল আ.লীগ: রিজভী

‘গোলাম পরওয়ারকে রক্ষা করতে গেলে জামায়াতকেও দায় নিতে হবে’

‘গোলাম পরওয়ারকে রক্ষা করতে গেলে জামায়াতকেও দায় নিতে হবে’

সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দল

সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম