Logo
Logo
×

Advertisement

রাজনীতি

বিএনপি বিচার বিভাগের স্বাধীনতায় অটল: সালাহউদ্দিন আহমেদ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১২:০৯ পিএম

বিএনপি বিচার বিভাগের স্বাধীনতায় অটল: সালাহউদ্দিন আহমেদ

ফাইল ছবি

Advertisement

বিএনপি বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করে এবং সংবিধান অনুযায়ী বিচার বিভাগের প্রতিটি কার্যক্রম যেন আইনসম্মত ও সাংবিধানিক হয়, সে বিষয়ে সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (২২ এপ্রিল) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির চলমান সংলাপের তৃতীয় দিনের শুরুতে তিনি এসব কথা বলেন। 

সালাহউদ্দিন আহমেদ বলেন, আজকের বৈঠকে মূলত বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন এবং দুর্নীতি দমন কমিশন বিষয়ে আলোচনা হবে।

কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান, বিএনপির সঙ্গে আলোচনায় অনেক বিষয়ে ঐকমত্য তৈরি হয়েছে। কিছু বিষয়ে ভিন্নতা থাকলেও সেসব সংস্কারের বিষয়ে বিএনপি অত্যন্ত আন্তরিকভাবে আলোচনা করছে। তিনি আরও আশা প্রকাশ করেন, আজকের বৈঠকের মধ্য দিয়েই বিএনপির সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার সমাপ্তি ঘটতে পারে।

Advertisement

সালাহউদ্দিন

Advertisement

আরও পড়ুন

নাহিদ আহ্বায়ক হলে আসিফ কেন ৬ নম্বরে, প্রশ্ন তুললেন সামান্তা শারমিন

নাহিদ আহ্বায়ক হলে আসিফ কেন ৬ নম্বরে, প্রশ্ন তুললেন সামান্তা শারমিন

সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

সেদিন বারিধারা কার দরবারে হাজিরা দিয়েছিলেন, জামায়াত আমিরের উদ্দেশে প্রশ্ন

সেদিন বারিধারা কার দরবারে হাজিরা দিয়েছিলেন, জামায়াত আমিরের উদ্দেশে প্রশ্ন

ওয়েট অ্যান্ড সি ডা. শফিকুর রহমান: রাশেদ খান

ওয়েট অ্যান্ড সি ডা. শফিকুর রহমান: রাশেদ খান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম