Logo
Logo
×
   

Advertisement

রাজনীতি

‘জাতীয় যুবশক্তি’র আত্মপ্রকাশ, আহ্বায়ক ও সদস্যসচিব হলেন যারা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ মে ২০২৫, ০৬:০২ পিএম

‘জাতীয় যুবশক্তি’র আত্মপ্রকাশ, আহ্বায়ক ও সদস্যসচিব হলেন যারা

জাতীয় যুবশক্তির নেতৃত্বের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন এনসিপি নেতারা

Advertisement

তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব শাখা হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘জাতীয় যুবশক্তি’। নবগঠিত এ সংগঠনের আহ্বায়ক করা হয়েছে অ্যাডভোকেট মো. তরিকুল ইসলামকে। সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন ডা. জাহিদুল ইসলাম।

শুক্রবার (১৬ মে) বিকেলে রাজধানীর গুলিস্তানের আবরার ফাহাদ অ্যাভিনিউতে আয়োজিত আত্মপ্রকাশ অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী আহ্বায়ক কমিটির নতুন নেতাদের নাম ঘোষণা করেন।

আরও পড়ুন > জামায়াতের সঙ্গে এনসিপির দ্বন্দ্ব নাকি রাজনৈতিক কৌশল?

অনুষ্ঠানে নতুন কমিটির মুখ্য সংগঠক হিসেবে ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলের নাম ঘোষণা করা হয়।

এর আগে বিকেলে জাতীয় সংগীত ও কোরআন তেলাওয়াতের মাধ্যমে আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের মঞ্চে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন ডকুমেন্টারি প্রচার করা হয়। গণঅভ্যুত্থানের সময়ের বিভিন্ন স্লোগানের পাশাপাশি মঞ্চে গান পরিবেশন করা হয়।

Advertisement

জাতীয় যুবশক্তি এনসিপি

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম