Logo
Logo
×
   

Advertisement

রাজনীতি

অপরিসীম ক্ষমতাই তরুণদের পথভ্রম করেছে: রাশেদ খাঁন

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ০৩:২৪ পিএম

অপরিসীম ক্ষমতাই তরুণদের পথভ্রম করেছে: রাশেদ খাঁন

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।ছবি: সংগৃহীত

Advertisement

রাজধানীর গুলশানে আওয়ামী লীগ নেত্রী শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক রিয়াদসহ পাঁচজন আটকের ঘটনা ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। বিষয়টি নিয়ে কথা বলছেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক উমামা ফাতেমাসহ অনেকেই। ইতোমধ্যেই আব্দুর রাজ্জাক রিয়াদসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। 

এ নিয়ে কথা বলেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁনও। দাবি করেছেন, অপরিসীম ক্ষমতাই তরুণদের পথভ্রম করেছে।

রোববার (২৭ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

গণঅধিকার পরিষদ নেতার ফেসবুক পোস্টটি যুগান্তর পাঠকের জন্য তুলে ধরা হলো-  

‘একজন ডিসির সঙ্গে কথা হচ্ছিল। তিনি আমাকে জানালেন, জেলা পর্যায়ের সব দপ্তরে ছাত্র প্রতিনিধির মাধ্যমে সব কাজ করার বিষয়ে আমাদের ওপর উপদেষ্টাদের নির্দেশনা আছে। এ কারণে সব জায়গায় তদারকির জন্য ছাত্র প্রতিনিধি ঠিক করে দিয়েছি।

প্রতিটা মন্ত্রণালয় ও সরকারি দপ্তরেও একই অবস্থা। 

তদারকির নামে এসব ছাত্র প্রতিনিধিরা বদলি বাণিজ্য, প্রমোশন, নিয়োগ ইত্যাদি কাজ করে থাকে। আমি নিজেও এর কয়েকটা প্রমাণ পেয়েছি। একজন সরকারি কর্মকর্তার সঙ্গে আলাপকালে তিনি আমাকে বলছিলেন, ওমুক সমন্বয়করা আমাকে এখানে এনেছে। আমাকে বাদ দিবে, আমার বিরুদ্ধে অভিযোগ দিবে, এগুলো করে কিচ্ছু করতে পারবেনা!

রাশেদ খাঁনের পোস্ট 

গতকাল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার সঙ্গে কথা হচ্ছিল। সে আমাকে বললো, ভাই, ওমুক মিনিমাম কোটি টাকার বেশি কামিয়েছে! আমি বললাম, কি বলো! সে বলে ভাই, গণঅভ্যুত্থানের পর এক একটা সমন্বয়ক মানে প্রতিমন্ত্রীর পদমর্যাদা ছিল। আমি নিজেও যখন বিভিন্ন জায়গায় সহ-সমন্বয়ক পরিচয়ে গিয়েছি, একই অনুভূতি হয়েছে!

সকাল বেলা ইউটিউবে একটা বক্তব্য সামনে আসলো। একটু শুনলাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেই গোলাম রাব্বানী স্যারের বক্তব্য, ‘যে শিক্ষক বুদ্ধিজীবী এই হত্যার প্রকাশ্য প্রতিশোধ চায় না, আমি তাকে ঘৃণা করি..... যার বক্তব্য এই দেশের জনগণকে শক্তি ও সাহস যুগিয়েছিল... তিনি বলেছেন, ২৪-এর হিরোরা ভিলেনও হয়ে যেতে পারে’ (কমেন্টে লিংক দিয়ে দেব)! 

আজকে কেন এই প্রসঙ্গ আসছে? যে তরুণরা মাথার মুকুট ছিল। এখন তাদের নিয়ে এতো প্রশ্ন ও অভিযোগ কেন? এগুলোর জন্য দায় কার? দেখেন, গণঅভ্যুত্থানের পরে তরুণদের বিভিন্ন দপ্তরে ছাত্র প্রতিনিধি বানানো হয়েছে, ডিসি এসপিকে বলা হয়েছে সমন্বকদের নিয়ে কাজ করুন... গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ছাত্র প্রতিনিধি ১ কোটি টাকা চাঁদাবাজির জন্য গ্রেফতার হয়েছে। অপরিসীম ক্ষমতা এই তরুণদের পথভ্রম করেছে। যার জন্য দায়ী ডক্টর মুহাম্মদ ইউনূসের উপদেষ্টা পরিষদ। পুরো বিপ্লবকে বিপথে পরিচালিত করেছে এই এনজিও ব্যক্তিত্ব, বৃদ্ধ আমলা ও কতিপয় সুশীল, মানবাধিকার কর্মীদের সমন্বয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার। আসছে ৮ আগস্ট বিপ্লব বেহাত দিবস পালন করে তাদেরকে সম্মানিত করা হোক!’

Advertisement

উমামা ফাতেমা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণঅধিকার পরিষদ রাশেদ খান

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম