Logo
Logo
×

Advertisement

রাজনীতি

এনসিপিতে না থাকার ঘোষণা নীলার, যা বললেন আখতার

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ০৭:২৭ পিএম

এনসিপিতে না থাকার ঘোষণা নীলার, যা বললেন আখতার

ছবি: সংগৃহীত

Advertisement

সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা তুষার সারোয়ারের সঙ্গে একটি কথোপকথনের অংশ প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসেন এনসিপির সাবেক নেত্রী নীলা ইসরাফিল।  এনিয়ে গত ২২ জুন ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে একটি পোস্ট দিয়ে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছিলেন তিনি।

ফের সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হতে দেখা যায় নীলাকে। 

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে এনসিপি ছাড়ার ঘোষণা দিয়েছেন আলোচিত এই নেত্রী।  এদিকে নীলা এনসিপির কেউ না বলে জানালেন দলটির সদস্য সচিব আখতার হোসেন।

নীলা লেখেন, আমি নৈতিকতা বেছে নিচ্ছি, দুর্বৃত্তায়নের রাজনীতি নয়। একটি দলে একজন নারী হেনস্তার শিকার হওয়ার পরও অপরাধীর কোনও বিচার হয়নি। উল্টো দলীয় ছত্রছায়ায় সে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে।

তিনি আরও লেখেন, একজন নারীকে অপমান, নিপীড়ন ও সামাজিকভাবে ধ্বংসের চেষ্টাকারীর বিরুদ্ধে যখন কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয় না, সে দল ন্যায়বিচার বা মতাদর্শের প্রতিনিধি হতে পারে না।

এই নেত্রী লেখেন, আমি আজ থেকে, এখন থেকেই এনসিপির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করলাম। এ দলকে প্রত্যাখ্যান করলাম। আমি ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। আপসহীন প্রতিবাদই আমার অস্ত্র। সত্য ও মর্যাদার পথে আমি একা চললেও পিছপা হবো না।

এ বিষয়ে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, নীলা এনসিপির কেউ নয়। তবে সে নাগরিক কমিটিতে ছিল। আমরা তাকে পর্যবেক্ষণে রেখেছিলাম। তার কিছু বিতর্কিত কর্মকাণ্ডের কারণে তাকে এনসিপিতে যুক্ত করা হয়নি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

‘আলেমরা সবসময় মাইনাসের শিকার’, এনসিপির নতুন কমিটি নিয়ে আশরাফ মাহদি

‘আলেমরা সবসময় মাইনাসের শিকার’, এনসিপির নতুন কমিটি নিয়ে আশরাফ মাহদি

নাহিদ ইসলামকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আহ্বান রাশেদ খাঁনের

নাহিদ ইসলামকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আহ্বান রাশেদ খাঁনের

শিক্ষাপ্রতিষ্ঠানে অনৈতিক কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়: হেফাজতে ইসলাম

শিক্ষাপ্রতিষ্ঠানে অনৈতিক কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়: হেফাজতে ইসলাম

মঈন খানকে হাসপাতালে দেখতে গেলেন মির্জা আব্বাস

মঈন খানকে হাসপাতালে দেখতে গেলেন মির্জা আব্বাস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম