Logo
Logo
×

Advertisement

রাজনীতি

সাদিক কায়েমকে ‘পাকিস্তানি’ বলে স্লোগান, ভুল স্বীকার করে যা বললেন মেঘমল্লার

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ০৯:৩২ এএম

সাদিক কায়েমকে ‘পাকিস্তানি’ বলে স্লোগান, ভুল স্বীকার করে যা বললেন মেঘমল্লার

মেঘমল্লার বসু-সাদিক কায়েম। ফাইল ছবি

Advertisement

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম নিয়ে দেওয়া বিতর্কিত স্লোগান দেওয়ায় ভুল স্বীকার করেছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু। তিনি তার ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বলেছেন, ‌‘সাদিক কায়েম পাকিস্তানি স্লোগানটি রাজনৈতিকভাবে ইনকারেক্ট। এই স্লোগান দেওয়া আমার ঠিক হয় নাই।’

মঙ্গলবার (৫ আগস্ট) দিবাগত রাতে তিনি এক ফেসবুক পোস্টে এসব কথা বলেন।

মেঘমল্লার পোস্টে লিখেছেন, ‘সাদিক কায়েম পাকিস্তানি স্লোগানটি রাজনৈতিকভাবে ইনকারেক্ট। এই স্লোগান দেওয়া আমার ঠিক হয় নাই। ইট ওয়াজ বিনিথ মি। ভবিষ্যতে এই প্রজন্মের শিবিরের নেতাদের নিয়ে এহেন স্লোগান দেওয়া থেকে বিরত থাকব। কমরেডরাও সচেতন থাইকেন। বাকি যা করসি বেশ করসি, আরও করব।’

প্রসঙ্গত, ৫ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষ্যে ঢাবি ছাত্রশিবির আয়োজিত ছবি প্রদর্শনীতে মানবতাবিরোধী অপরাধের দায়ে দন্ডিত জামায়াত নেতাদের এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি প্রদর্শন করাকে কেন্দ্র করে বিক্ষোভ করে বাম ছাত্র সংগঠনগুলো।

বিক্ষোভে মেঘমল্লার বসু স্লোগান দেন— ‘সাদিক কায়েম পাকিস্তানি, তুমিও জানো আমিও জানি।’ এমন স্লোগানে তিনি শিক্ষার্থীদের সমালোচনার মুখে পড়েন। যার পরিপ্রেক্ষিতে তিনি ভুল স্বীকার করে এমন ফেসবুক স্টেটাস দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

Advertisement

পাকিস্তান বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

Advertisement

আরও পড়ুন

আমজনতার তারেক আমার রাষ্ট্রীয় সম্মান পাওয়াটাও জামায়াত-এনসিপি সহ্য করতে পারছে না

আমার রাষ্ট্রীয় সম্মান পাওয়াটাও জামায়াত-এনসিপি সহ্য করতে পারছে না

‘সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন’

‘সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন’

সরকার ধীরে ধীরে আ.লীগের মতো স্বৈরাচারী হয়ে উঠছে: নাহিদ ইসলাম

সরকার ধীরে ধীরে আ.লীগের মতো স্বৈরাচারী হয়ে উঠছে: নাহিদ ইসলাম

মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধাদানের অভিযোগ, তদন্তে কমিটি জামায়াতের

মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধাদানের অভিযোগ, তদন্তে কমিটি জামায়াতের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম