Logo
Logo
×

Advertisement

রাজনীতি

ক্ষমতার লোভে একের পর এক ভুয়া ভোট করেছিল আ.লীগ: ড. মঈন

Advertisement

Icon

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:০০ পিএম

ক্ষমতার লোভে একের পর এক ভুয়া ভোট করেছিল আ.লীগ: ড. মঈন

Advertisement

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতার লোভে দেশে একের পর এক ভুয়া ভোট করেছিল। তাদের স্লোগান ছিল আমার ভোট আমি দিব দিনের ভোট রাতে দিব।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় মঈন খান বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল; কিন্তু স্বৈরশাসক আওয়ামী লীগ সেই গণতন্ত্র নষ্ট করে দিয়েছে। গত বছরের ৫ আগস্ট ছাত্রজনতার আন্দোলনে আওয়ামী দুঃশাসনের পতন হওয়ার পর হারানো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্বপ্ন দেখছে মানুষ।

তিনি অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে বলেন, আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে তা সুষ্ঠু ও নিরপেক্ষতার মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করে হারানো গণতন্ত্র যেন ফিরে আসে।

পলাশ উপজেলা বিএনপির সভাপতি এমএ ছাত্তারের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, ঘোড়াশাল পৌরসভা বিএনপির সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সহ-সভাপতি অ্যাডভোকেট কানিজ ফাতেমা, সাংগঠনিক সম্পাদক আবুবকর, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোস্তাফিজুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর, যুগ্ম সম্পাদক মহিউদ্দীন চিশতীয়া, ঘোড়াশাল পৌরসভা মহিলা দলের সভাপতি শাহানা পারভীন. পলাশ উপজেলা যুবদলের আহ্বায়ক নেছার খান, সদস্য সচিব বখতিয়ার, ঘোড়াশাল পৌরসভার যুবদলের আহ্বায়ক মাহমুদুল হক মোমেন, সদস্য সচিব ইউছুফ বীন শাহীন, যুগ্ম সদস্য সচিব শরিফুল ইসলাম পিন্টু, পলাশ উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আল-আমীন ভূঁইয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক কিবরিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. নাজমুল হোসেন ভূঁইয়া সোহেল, সদস্য সচিব  মোস্তাফিজুর রহমান পাপন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লাহ আমান, সদস্য সচিব আরিফ।

এর আগে ড. আব্দুল মঈন খান পলাশ উপজেলা প্রেস ক্লাবের নবগঠিত কার্যালয় উদ্বোধন করে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

Advertisement

নরসিংদী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী

Advertisement

আরও পড়ুন

জামায়াত নেতা আখতারুজ্জামানের জামিন স্থগিত চেয়ে আপিল

জামায়াত নেতা আখতারুজ্জামানের জামিন স্থগিত চেয়ে আপিল

এনসিপির জামায়াত জোট ছাড়ার বিষয়ে যা জানা গেল

এনসিপির জামায়াত জোট ছাড়ার বিষয়ে যা জানা গেল

শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

পোশাকশিল্পে অস্থিরতা: সরকারকে যে পরামর্শ দিলেন জামায়াত আমির

পোশাকশিল্পে অস্থিরতা: সরকারকে যে পরামর্শ দিলেন জামায়াত আমির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম