Logo
Logo
×

Advertisement

আওয়ামী লীগ

‘শিক্ষার্থীদের আন্দোলনে তাদের ৩০-৩৫ বছর বয়সী মায়েরাও ঢুকে গেছেন’

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২১, ০৮:৪৭ পিএম

‘শিক্ষার্থীদের আন্দোলনে তাদের ৩০-৩৫ বছর বয়সী মায়েরাও ঢুকে গেছেন’

Advertisement

‘এখন ছাত্রদের আন্দোলনে তাদের ৩০-৩৫ বছর বয়সী মায়েরাও ঢুকে গেছেন।টেলিভিশনে কয়েকটি মুখ দেখলাম, ওদের দেখে স্কুলের ছাত্র বা ছাত্রী মনে হলো না। তাদের মধ্যে রাজনীতিবিদরা ঢুকে গেছেন এবং রাজনৈতিক উদ্দেশ্যেই তারা সেখানে ঢুকেছেন।’

রোববার সচিবালয়ে নিজ দপ্তরে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘ছাত্রদের অনুরোধ জানাব- তাদের যাতে কেউ রাজনৈতিক ক্রীড়নক হিসেবে ব্যবহার করতে না পারে, সেজন্য সতর্ক থাকার জন্য।’

তিনি আরও বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে আমরা দেখলাম, একটি রাজনৈতিক দলের ৩৫ বছর বয়সী নেত্রী, উনিও স্কুলছাত্রীর ড্রেস পরে সেখানে আন্দোলন করছেন।’

মন্ত্রী বলেন, ‘ছাত্ররা যে আন্দোলনে নেমেছে, সেজন্য আমরা সহানুভূতিশীল। তারা যে হাফ ভাড়ার জন্য আন্দোলন করছে, প্রধানমন্ত্রী তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে বিআরটিসির বাসে হাফ ভাড়া সারা দেশের জন্য কার্যকর করেছেন। বেসরকারি বাসমালিক সমিতি ঢাকায় কার্যকর করেছে।’

‘শুধু শিক্ষার্থী নয়, নিরাপদ সড়ক আমরা সবাই চাই। সেই দাবির প্রতি আমাদেরও সমর্থন আছে, বলেন ড. হাছান মাহমুদ।’

Advertisement

শিক্ষার্থী আন্দোলন মা হাছান মাহমুদ

Advertisement

আরও পড়ুন

ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে

ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে

তুহিন হত্যা মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী

তুহিন হত্যা মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী

শাহরিয়ারের দ্বিতীয় স্ত্রী কে এই সিলভিয়া?

শাহরিয়ারের দ্বিতীয় স্ত্রী কে এই সিলভিয়া?

সিলভিয়াকে নিয়ে কলকাতায় বিলাসী জীবন শাহরিয়ারের, টাকা আসে যেভাবে

সিলভিয়াকে নিয়ে কলকাতায় বিলাসী জীবন শাহরিয়ারের, টাকা আসে যেভাবে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম