Logo
Logo
×

Advertisement

আওয়ামী লীগ

‘যুক্তরাষ্ট্রে গলায় হাঁটু চেপে ধরে মেরে ফেলার সেই দৃশ্য বিশ্ববাসী ভোলেনি’

Advertisement

Icon

বাসস

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২১, ০৮:০০ পিএম

‘যুক্তরাষ্ট্রে গলায় হাঁটু চেপে ধরে মেরে ফেলার সেই দৃশ্য বিশ্ববাসী ভোলেনি’

যুক্তরাষ্ট্রের মিনেসোটার মিনিয়াপোলিস শহরে প্রকাশ্যে রাস্তায় জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গকে গলায় হাঁটু চেপে ধরে হত্যা করেন ডেরেক শবিন নামে এক শ্বেতাঙ্গ পুলিশ।ফাইল ছবি

Advertisement

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, যুক্তরাষ্ট্রেই মানবাধিকারের চরম লঙ্ঘন হয় এবং অন্যদের ওপর তাদের আরোপিত নিষেধাজ্ঞা একপেশে ও অকার্যকর।

শনিবার দুপুরে রাজধানীর বারিধারায় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) শরৎকালীন নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। 

পরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জনসংযোগ সমিতির বার্ষিক সাধারণ সভাতেও প্রধান অতিথির বক্তব্যে এ বিষয়ে কথা বলেন তথ্যমন্ত্রী।

গত শুক্রবার বিশ্ব মানবাধিকার দিবসে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ দপ্তর বিশ্বের ১৫ ব্যক্তি ও ১০ সংস্থাকে মানবাধিকারের চরম লঙ্ঘনকারী হিসেবে চিহ্নিত করে তাদের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার মধ্যে র‌্যাব ও সংশ্লিষ্ট ৬ কর্মকর্তার নাম থাকা প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধেও এই নিষেধাজ্ঞা দিয়েছিল, পরে তাকেই আবার লাল গালিচা অভ্যর্থনা দিয়েছে- যা প্রমাণ করে এ ধরনের নিষেধাজ্ঞা প্রকৃতপক্ষে অকার্যকর।’

ড. হাছান মাহমুদ বলেন, ‘এ বছরেরই ২৬ ফেব্রুয়ারি জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা যুক্তরাষ্ট্রে পুলিশের নির্যাতন এবং প্রক্রিয়াগত বর্ণবাদী বৈষম্য বন্ধে মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। অক্টোবরে দ্য গার্ডিয়ান পত্রিকার এক নিবন্ধে বলা হয়, ১৯৮০ থেকে ২০১৮ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে পুলিশি হেফাজতে যত মানুষের মৃত্যু হয়েছে, তার মধ্যে ৫৫ শতাংশ মৃত্যুই ‘আনরিপোর্টেড’ অথবা ‘মিসলেবেলড’, অর্থাৎ এসব মৃত্যুর কথা ও আসল কারণ জানানো হয়নি এবং সেখানে মোট জনসংখ্যার মাত্র ১০ শতাংশ কৃষ্ণাঙ্গ হলেও পুলিশি হেফাজতে কৃষ্ণাঙ্গদের মৃত্যুর হার শ্বেতাঙ্গদের সাড়ে তিনগুণ।’

গত বছর যুক্তরাষ্ট্রের রাস্তায় পুলিশ একজন কৃষ্ণাঙ্গের গলায় হাঁটু দিয়ে চেপে ধরে মেরে ফেলার মর্মান্তিক দৃশ্য বিশ্ববাসী আজও ভোলেনি উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘শুধু তাই নয়, ফিলিস্তিনের শিশুরা তাদের বাড়িঘরে হামলাকারী ইসরাইলিদের ওপর ঢিল ছুঁড়লে ইসরাইলি বাহিনী তাদের ওপর নির্বিচারে গুলি চালায়। যুক্তরাষ্ট্র তো সেই ইসরাইলিদের ওপর নিষেধাজ্ঞা দেয়নি বরং জাতিসংঘে কোনো দেশ যদি এই মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব দেয়, যুক্তরাষ্ট্রই তার বিরোধিতা করে ভেটো দেয়। সুতরাং তাদের এই নিষেধাজ্ঞা উদ্দেশ্যপ্রণোদিত, একপেশে ও অকার্যকর।’

ড. হাছান মাহমুদ বলেন, যুক্তরাষ্ট্র আমাদের উন্নয়ন সহযোগী এবং জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে তারা এবং আমাদের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনী একসঙ্গে কাজ করে আসছে।

ইউআইটিএস উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মানের সভাপতিত্বে ইউআইটিএস চেয়ারম্যান ও পিএইচপি ফ্যামিলি প্রতিষ্ঠাতা সূফি মোহাম্মদ মিজানুর রহমান, তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি ড. এএসএম মাকসুদ কামাল, পিএইচপি ফ্যামিলির পরিচালক মোহাম্মদ আমির হোসেন সোহেল ,বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিক প্রমুখ সভায় বক্তব্য রাখেন।

প্রেস ক্লাব মিলনায়তনে জনসংযোগ সমিতির সভাপতি মো. মোস্তফা-ই-জামিল সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান টিপুর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান বক্তব্য দেন।

Advertisement

যুক্তরাষ্ট্র মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশ আওয়ামী লীগ হাছান মাহমুদ

Advertisement

আরও পড়ুন

ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে

ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে

তুহিন হত্যা মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী

তুহিন হত্যা মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী

শাহরিয়ারের দ্বিতীয় স্ত্রী কে এই সিলভিয়া?

শাহরিয়ারের দ্বিতীয় স্ত্রী কে এই সিলভিয়া?

সিলভিয়াকে নিয়ে কলকাতায় বিলাসী জীবন শাহরিয়ারের, টাকা আসে যেভাবে

সিলভিয়াকে নিয়ে কলকাতায় বিলাসী জীবন শাহরিয়ারের, টাকা আসে যেভাবে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম