Logo
Logo
×
   

Advertisement

আওয়ামী লীগ

‘বিএনপি আবার ক্ষমতায় গেলে জোট বেঁধে নির্যাতন করবে’

Advertisement

Icon

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ০২ অক্টোবর ২০২২, ০৮:০৪ পিএম

‘বিএনপি আবার ক্ষমতায় গেলে জোট বেঁধে নির্যাতন করবে’

Advertisement

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি যদি আবার ক্ষমতায় যায়, তাহলে জোট বেঁধে অত্যাচার নির্যাতন করবে। 

তিনি বলেন, ‘২০০১ সালে ক্ষমতায় এসে ওরা (বিএনপি) গরু পুড়িয়ে মেরেছে। নারীদের সম্ভ্রমহানি করে, ইজ্জ্বত বাঁচাতে পানিতে ঝাঁপিয়ে পড়েও রক্ষা পাননি। মানুষের সম্পদ লুট করেছে। সেই সব কথা মির্জা ফখরুল ভুলে গেলেও মানুষ ভুলেনি।’

ভোলায় রোববার বিকালে কাচিয়া ইউনিয়নের পরানগঞ্জ মাদ্রাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতায়। ১৯৯৬ সালে ক্ষমতায় এসে অনেক ঐতিহাসিক কাজ করেছি। ২০০৮ সাল থেকে টানা তিন বারে বাংলাদেশকে আন্তর্জাতিক বিশ্বে মর্যাদার আসনে নিয়ে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরাই বাংলাদেশকে সোনার বাংলায় রূপান্তরিত করব।’ 

এ সময় তোফায়েল তার দুটি স্বপ্নের কথা তুলে ধরে বলেন, নদী ভাঙন থেকে রক্ষা করে একটি স্বপ্ন পূরণ করেছি। ভোলা-বরিশাল ব্রিজ নির্মাণ হলে দ্বিতীয় স্বপ্ন পূরণ হবে। 

ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মীর আমীর হোসেন মাস্টারের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন- জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম প্রমুখ।

Advertisement

বিএনপি ক্ষমতা নির্যাতন তোফায়েল

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম