Logo
Logo
×

Advertisement

আওয়ামী লীগ

আ.লীগের মুরব্বি নেই, জনগণই সব: শেখ হাসিনা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২২, ০৮:২৯ পিএম

আ.লীগের মুরব্বি নেই, জনগণই সব: শেখ হাসিনা

Advertisement

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, গণমানুষের আস্থা ও বিশ্বাসই আমাদের সবচেয়ে বড় শক্তি। আমরা জনগণের শক্তিতেই বিশ্বাস করি। আমাদের কোনো মুরব্বি নেই। আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরাই আমাদের মুরব্বি, তারাই আমাদের সব, তারাই জনগণ। এই সাধারণ মানুষের কল্যাণে আওয়ামী লীগের প্রতিটা নেতাকর্মীকে কাজ করার আহ্বান জানান তিনি। 

দশমবারের মতো আওয়ামী লীগ সভাপতি নির্বাচিত হওয়ার পরদিন রোববার গণভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। 

শেখ হাসিনা বলেন, কেউ যদি খুব স্বাধীনচেতা হয় তবে অনেকেই তাদের পছন্দ করে না। অনেক বড় বড় দেশ, আমাদের স্বাধীনতার বিরোধীরা কখনো এটা পছন্দ করবে না। কিন্তু আমাদের জনগণকে যদি আমরা ঠিক রাখতে পারি তবে বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের মানুষের উন্নতি এটা কেউ আটকাতে পারবে না; যেটা জাতির পিতা বলে গিয়েছিলেন কেউ দাবায়ে রাখতে পারবা না। কাজেই এটা আপনারা সব সময় মাথায় রেখেই সংগঠনটির ওপর বেশি গুরুত্ব দেবেন এবং সংগঠনকে শক্তিশালী করবেন, এটাই আমার অনুরোধ।

নেতাকর্মীদের কাছে দোয়া চান টানা দশবারের আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। 

তিনি বলেন, আপনারা আবার নির্বাচিত করেছেন। আমার মনে হয় এতবার একটা পার্টির দায়িত্বে থাকা ঠিক না। তারপরেও এখন যেহেতু বিশ্বব্যাপী একটা দুঃসময়, এজন্যই আমি হয়তো মানা করিনি। কিন্তু আমার বয়স হয়েছে, এটা মনে রাখতে হবে। কিন্তু সংগঠনটা যেন ঠিক থাকে, চলতে থাকে সেই ব্যবস্থাটা করতে হবে। 

আওয়ামী লীগসহ দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও দলের সভাপতি শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান। শুভেচ্ছা জানাতে তৃণমূলের নেতারাও গণভবনে উপস্থিত ছিলেন। গণভবনে নেতাকর্মীদের স্বাগত জানিয়ে শেখ হাসিনা বলেন, আপনারা কষ্ট করে গণভবনে এসেছেন। ধন্য হয়েছে গণভবনের মাটি। এটা আপনাদেরই জায়গা, এই ভবন আপনাদেরই ভবন। এটার নাম আব্বা গণভবন দিয়েছেন কারণ এটা জনগণেরই ভবন।

Advertisement

আওয়ামী লীগ মুরব্বি জনগণ সব শেখ হাসিনা

Advertisement

আরও পড়ুন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ জালিয়াতি পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে

ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে

তুহিন হত্যা মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী

তুহিন হত্যা মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী

শাহরিয়ারের দ্বিতীয় স্ত্রী কে এই সিলভিয়া?

শাহরিয়ারের দ্বিতীয় স্ত্রী কে এই সিলভিয়া?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম