Logo
Logo
×

Advertisement

বিএনপি

যুবদলে নতুন নেতৃত্ব আসছে, শীর্ষ পদে আলোচনায় যারা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ জুলাই ২০২৪, ০৬:১০ পিএম

যুবদলে নতুন নেতৃত্ব আসছে, শীর্ষ পদে আলোচনায় যারা

Advertisement

সরকারবিরোধী বিগত আন্দোলন ব্যর্থতার মূল্যায়ন সাপেক্ষে ঘুরে দাঁড়াতে গত ১৩ জুন যুবদলের কেন্দ্রীয় কমিটিও বিলুপ্ত করা হয়। যুবদলের কেন্দ্রীয় কমিটি না থাকায় সারা দেশে সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে এক ধরনের স্থবিরতা দেখা দিয়েছে। তারা দ্রুত সময়ের মধ্যে নতুন কমিটি চান। 

এদিকে যুবদলের কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতৃত্বে যোগ্য ও পরীক্ষিতদের খোঁজা হচ্ছে। শীর্ষ পদ পেতে বসে নেই পদপ্রত্যাশীরাও। তারাও নানাভাবে লবিং করছেন।

নতুন কমিটিতে শীর্ষ পদপ্রত্যাশী হিসাবে বিদায়ি কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না এবং সহসভাপতি নুরুল ইসলাম নয়ন এগিয়ে রয়েছেন। এ ছাড়া ঢাকা মহানগর উত্তর বিএনপিতে যুবদলের সাবেক সহসভাপতি এসএম জাহাঙ্গীরকে রাখা না হলে যুবদলের কেন্দ্রীয় কমিটির শীর্ষ পদে থাকতে পারেন বলে গুঞ্জন রয়েছে।

তাদের বাইরে শীর্ষ পদে আলোচনায় আছেন বিদায়ি কমিটির সিনিয়র সহসভাপতি মামুন হাসান, সিনিয়র যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, গোলাম মাওলা শাহীন, সদস্য সাঈদ ইকবাল টিটু (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদার) ও সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার। 

এছাড়াও শীর্ষ পদে বিশেষভাবে আলোচনায় আছেন-ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু, সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ। পদপ্রত্যাশী এসব নেতা রাজপথের ত্যাগী ও পরীক্ষিত হিসাবে পরিচিত।

Advertisement

যুবদল নতুন নেতৃত্ব শীর্ষ পদ আলোচনা

Advertisement

আরও পড়ুন

পাটওয়ারী স্বরাষ্ট্রমন্ত্রী হলে ছাগল-ল্যাপটপ চুরি বেড়ে যাবে: রাশেদ খাঁন

পাটওয়ারী স্বরাষ্ট্রমন্ত্রী হলে ছাগল-ল্যাপটপ চুরি বেড়ে যাবে: রাশেদ খাঁন

‘পোশাক খাতকে অস্থিতিশীল করতে উসকানি দিচ্ছে অপশক্তি’

‘পোশাক খাতকে অস্থিতিশীল করতে উসকানি দিচ্ছে অপশক্তি’

স্থানীয় নির্বাচনে বিএনপির মনোনয়ন পাবেন কারা, জানালেন রিজভী

স্থানীয় নির্বাচনে বিএনপির মনোনয়ন পাবেন কারা, জানালেন রিজভী

জামায়াতের ছত্রছায়ায় থাকলে এনসিপি পরগাছায় পরিণত হবে: রাশেদ খাঁন

জামায়াতের ছত্রছায়ায় থাকলে এনসিপি পরগাছায় পরিণত হবে: রাশেদ খাঁন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম